হামযা ইবন আবদ আল-মুত্তালিব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| ইসলাম |
|---|
| এর ধারাবাহিক নিবন্ধের অংশ: |
হামযা ইবন আবদ আল-মুত্তালিব (আরবি: حمزه بن عبدالمطلب) ছিলেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর মাতুল। তিনি এবং মুহাম্মদ (সাঃ) ছিলেন প্রায় সমবয়সী।
হামজা তার বীরত্বের জন্যে আল্লাহর সিংহ (আরবি أسد الله) এবং স্বর্গের সিংহ (আরবি: أسد الجنة) নামে পরিচিত ছিলেন। ইসলামের প্রাথমিক যুগে যুদ্ধে মুসলমানদের মধ্যে তার শৌর্য-বীর্যের সমকক্ষ ছিল বিরল। তিনি ৬২৫ খ্রিস্টাব্দের ১৯ মার্চ উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন।