হানেদা বিমানবন্দর
| টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর Tōkyō Kokusai Kūkō 東京国際空港 |
|||
|---|---|---|---|
| আইএটিএ: HND – আইসিএও: RJTT
|
|||
| সংক্ষিপ্ত বিবরণ | |||
| বিমানবন্দরের ধরন | Public | ||
| অপারেটর | Tokyo Aviation Bureau, Ministry of Land, Infrastructure and Transport (airfield); Japan Airport Terminal Co., Ltd. (terminals) | ||
| অবস্থান | Ōta, Tokyo, Japan | ||
| হাবের জন্য | Air Do All Nippon Airways Japan Airlines Skymark Airlines Skynet Asia Airways |
||
| এএমএসএল উচ্চতা | ২১ ফুট / ৬ মিটার | ||
| স্থানাঙ্ক | 35°33′12″N 139°46′52″E / 35.55333°উ 139.78111°পূস্থানাঙ্ক: 35°33′12″N 139°46′52″E / 35.55333°উ 139.78111°পূ | ||
| ওয়েবসাইট | |||
| রানওয়ে | |||
| নির্দেশনা | দৈর্ঘ্য | পৃষ্ঠতল | |
| মিটার | ফুট | ||
| 16R/34L | ৩ | ৯ | Asphalt concrete |
| 16L/34R | ৩ | ৯ | Asphalt concrete |
| 04/22 | ২ | ৮ | Asphalt concrete |
| 05/23 | ২ | ৮ | Asphalt concrete |
| পরিসংখ্যান (2009) | |||
| Number of passengers | ৬২ | ||
| Sources: Japanese AIP at AIS Japan[১] Statistics from ACI |
|||
টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর (東京国際空港 Tōkyō Kokusai Kūkō), সাধারণভাবে হানেদা বিমানবন্দর (羽田空港 Haneda Kūkō) (আইএটিএ: HND, আইসিএও: RJTT) নামে পরিচিত, জাপানের অন্যতম প্রধান বিমানবন্দর। এটা টোকিওর ওটাতে অবস্থিত। টোকিও স্টেশন থেকে এই বিমানবন্দর ১৪ কিলোমিটার (৮.৭ মাইল) দক্ষিণে অবস্থিত।[১]
যদিও হানেদা বিমানবন্দর টোকিওর প্রধান বিমানবন্দর হিসেবে নির্মিত হয়েছিল, বর্তমানে এটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে এই ভূমিকা ভাগাভাগি করছে। টোকিওগামী বা টোকিও থেকে যাত্রা করা প্রায় সকল অভ্যন্তরীণ বিমান চলাচল এই বিমানবন্দর দিয়েই সম্পন্ন হয়। আর নারিতা দিয়ে জাপানের প্রায় সকল আন্তর্জাতিক বিমান চলাচল সম্পন্ন হয়। তবে সাম্প্রতিককালে এই বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। জাপান সরকারের হানেদা বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল ভবিষ্যতে বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
হানেদা বিমানবন্দর দিয়ে ২০০৯ সালে ৬২,১০০,৭৫৪ জন যাত্রী যাতায়াত করেছিল। এদিক থেকে এটি এশিয়ার দ্বিতীয় ব্যস্ততম এবং পৃথিবীর চতুর্থ ব্যস্ততম বিমানবন্দর। জাপানের বৃহত্তম দুইটি এয়ারলাইন্স জাপান এয়ারলাইন্স ও অল নিপ্পন এয়ারওয়েজ এই বিমানবন্দরকে প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করে। এছাড়া বেশ কিছু এয়ারলাইন্সও একে কেন্দ্র হিসেবে ব্যবহার করে। সম্প্রসারণ কাজ সমাপ্তির পর হানেদা বিমানবন্দর ২০১০ সালে ৯০ মিলিয়ন যাত্রীর যাতায়াতের ব্যবস্থা করতে পারবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Tokyo International Airport |
- টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর হোমপেইজ (ইংরেজি)
- টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর হোমপেইজ (জাপানি)