হাওয়ার্ড আইকেন
| হাওয়ার্ড হ্যাথাওয়ে আইকেন | |
|---|---|
হাওয়ার্ড আইকেন |
|
| জন্ম | মার্চ ৮, ১৯০০ Hoboken, নিউ জার্সি |
| মৃত্যু | মার্চ ১৪, ১৯৭৩ (৭৩ বছর) সেন্ট লুইস, মিসৌরি |
| বাসস্থান | যুক্তরাষ্ট্র |
| নাগরিকত্ব | আমেরিকান |
| ক্ষেত্র | কম্পিউটিং |
| প্রতিষ্ঠান | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
| প্রাক্তন ছাত্র | িউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (ডক্টরেট) |
| পিএইচডি ছাত্রসমূহ | ফ্রেড ব্রুক্স |
| যেজন্য পরিচিত | Automatic Sequence Controlled Calculators Harvard Mark I – IV |
| উল্লেখযোগ্য পুরস্কার | Harry H. Goode Memorial Award (1964) এডিসন মেডেল (১৯৭০) |
হাওয়ার্ড হ্যাথাওয়ে আইকেন (ইংরেজি ভাষায়: Howard Hathaway Aiken) (৮ই মার্চ, ১৯০০, হোবোকেন, নিউ জার্সি–১৪ই মার্চ, ১৯৭৩, সেন্ট লুইস, মিসৌরি) ছিলেন কম্পিউটিং-এর অগ্রদূত। তিনি আইবিএম-এর হার্ভার্ড মার্ক ১ কম্পিউটারের মূল প্রকৌশলী ছিলেন।
শিক্ষাজীবন [সম্পাদনা]
আইকেন ইউনিভার্সিটি অফ উইসকন্সিন-ম্যাডিসনে পড়াশোনা করেন ও পরে ১৯৩৯ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। এ সময় তিনি অন্তরক সমীকরণের সাথে পরিচিত হন, যা তিনি কেবল গাণিতিক বিশ্লেষণের সাহায্যেই সমাধান করতে পারতেন। তিনি কল্পনা করেন যে একটি ইলেকট্রো-মেকানিকাল যন্ত্র তাঁর হয়ে এই পরিশ্রমের কাজগুলি করে দেবে। তিনি এর নাম দেন অটোম্যাটিক সিকোয়েন্স কন্ট্রোল্ড ক্যালকুলেটর, যার পরবর্তীকালে নাম হয় হার্ভার্ড মার্ক ১। গ্রেস হপারের সহায়তা ও আইবিএম-এর অনুদানে এই মেশিনটি নির্মাণ সমাপ্ত হয় ১৯৪৪ সালে। ১৯৪৭ সালে আইকেন হার্ভার্ড মার্ক ২ কম্পিউটার নির্মাণ করেন। পরবর্তীকালে তিনি আরও নির্মাণ করেন হার্ভার্ড মার্ক ৩ ও হার্ভার্ড মার্ক ৪ কম্পিউটারগুলি। মার্ক ৩-এ কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ ব্যবহৃত হয়, আর মার্ক ৪ ছিল পুরোপুরি ইলেকট্রনিক।
১৯৭০ সালে আইকেন বৃহৎ-আকারের ডিজিটাল কম্পিউটার নির্মাণে ও কম্পিউটার শিক্ষায় অবদানের জন্য ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স-র এডিসন পদক লাভ করেন।