স্পেনের রাজনীতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্পেনের রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সাংবিধানিক রাজতন্ত্রের কাঠামোতে পরিচালিত হয়। এই ব্যবস্থায় স্পেনের রাজা হলেন রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপতি হলেন একটি বহুদলীয় ব্যবস্থাতে সরকারি নেতা। সরকারের হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত। কেন্দ্রীয় আইন প্রণয়ন ক্ষমতা সংসদের দুইটি কক্ষের হাতে ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী ও আইন প্রণয়নকারী বিভাগ থেকে স্বাধীন।

২০০৮ সালের সাধারণ নির্বাচনে হোসে লুইস রদ্রিগেস থাপাতেরো ও তার নেতৃত্বধীন স্পেনীয় সমাজতান্ত্রিক শ্রমিক পার্টি নির্বাচনে জয়লাভ করেন।