স্টিভেন জে গুল্ড
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| স্টিভেন জে গুল্ড | |
|---|---|
| জন্ম | ১০ই সেপ্টেম্বর, ১৯৪১ কুইন্স বরো, নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক |
| মৃত্যু | মে ২০, ২০০২ (৬০ বছর) |
| জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
| ক্ষেত্র | বিবর্তনবাদী জীববিজ্ঞান |
| প্রতিষ্ঠান | হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অ্যামেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টরি |
| প্রাক্তন ছাত্র | অ্যান্টিওক কলেজ |
স্টিভেন জে গুল্ড (ইংরেজি ভাষায়: Stephen Jay Gould) (১০ই সেপ্টেম্বর, ১৯৪১ - ২০শে মে, ২০০২) একজন মার্কিন জীবাশ্মবিদ, বিবর্তনবাদী জীববিজ্ঞানী এবং বিজ্ঞানের ইতিহাসবিদ। তিনি তার প্রজন্মের অন্যতম জনপ্রিয় বিজ্ঞান লেখক হিসেবেও সমাদৃত হয়েছিলেন। গুল্ড তার কর্মজীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা এবং নিউ ইয়র্কের অ্যামেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টরিতে কাজ করে। বিজ্ঞানে গুল্ডের সবচেয়ে বড় অবদান হচ্ছে পাঙ্কচুয়েটেড ইকুইলিব্রিয়াম (punctuated equilibrium) তত্ত্বের উত্থাপন যা তিনি আরেক বিজ্ঞানী নাইল্স এল্ড্রেজের সঙ্গে মিলিতভাবে ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন। তিনি ননওভারল্যাপিং ম্যাজিস্টারিয়া নামে একটি গুরুত্বপূর্ণ দার্শনিক মতেরও প্রবক্তা।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: স্টিভেন জে গুল্ড |
- The Unofficial Stephen Jay Gould Archive
- Excerpts from Gould Lectures at Stanford University
- Richard C. Lewontin sums up Gould's career in an obituary
- "Darwinian Fundamentalism" - Gould's response to Daniel Dennett and other critics
- McLean v. Arkansas Creationism Trial - Plaintiff's transcript of Gould's testimony
- World of Genetics on Stephen Jay Gould - biographical information