স্টিফেন মালহার্ন
|
|
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: স্টিফেন মালহার্ন – সংবাদ, বই, গবেষণাপত্র) |
| স্টিফেন মালহার্ন | |
|---|---|
| জন্ম | ৪ এপ্রিল ১৯৭৭ মাইনহেড, ইংল্যান্ড, যুক্তরাজ্য |
| পেশা | টেলিভিশন উপস্থাপক, জাদুকর |
স্টিফেন ড্যানিয়েল মালহার্ন (ইংরেজি: Stephen Mulhern) (জন্ম: এপ্রিল ৪, ১৯৭৭) একজন ইংরেজ টিভি উপস্থাপক, পেশাদার বিনোদক এবং সাবেক জাদুকর। তিনি উপস্থাপনা শুরু করেন সি.আই. টিভিতে ১৯৮৮ সালের মে মাসে এবং আগস্ট ২০০২ সালের আগ পর্যন্ত তিনি এই চ্যানেলের একজন প্রধান উপস্থাপক ছিলেন।
জাদু [সম্পাদনা]
মালহার্ন পেশাদার বিনোদক হিসেবে যাত্রা শুরু করে স্বল্প বয়স থেকেই হাস্যরস ও জাদুর প্রতি আগ্রহী হন। তিনি জাদু বিষয়ক ব্রিটিশ সংগঠন দ্য ম্যাজিক সার্কলের সদস্য, এবং কৃতি সফল জাদুকর। সাম্প্রতিক সময়ে ট্রিকি টিভি ও দ্য কুইক ট্রিক অনুষ্ঠানে জাদু প্রদর্শন তাঁর সাফল্যের ঝুলিতে রয়েছে। এছাড়া তিনি শিশুদের জন্য জাদুর খেলনা এবং জাদুর ভিডিও বাজারে ছেড়েছেন, এবং স্টিফেন’স মেগা ম্যাড ম্যাজিক শো-এর অংশ হিসেবে যুক্তরাজ্য সফর করেছেন। বিশাল জনগোষ্ঠীকে যে তিনি আকৃষ্ট করতে পারেন তা এই শোতে প্রমাণিত হয়। তিনি ভিক্টরিয়া প্যালেস থিয়েটারে ব্রিটেনের রানীর সাথে তিনি রয়েল ভ্যারাইটি পারফর্মেন্সে অংশগ্রহণ করেছেন।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |