স্কর্পিয়ন্স
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| স্কর্পিয়ন্স | |
|---|---|
| প্রাথমিক তথ্যাদি | |
| উদ্ভব | হানোফার, জার্মানি |
| ধরন | হেভি মেটাল, হার্ডরক |
| কার্যকাল | ১৯৬৫ - বর্তমান |
| লেবেল | রাইনো, আরসিএ, মার্কারি, ইএমআই, অ্যাটল্যান্টিক, WEA, বিএমজি |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
| সদস্যবৃন্দ | |
| ক্লাউস মাইনে মাটিয়াস ইয়াব্স রুডলফ শেংকার জেমস কটাক পাভেন ম্যাকিভোডা |
|
স্কর্পিয়ন্স জার্মানির হানোফার শহর থেকে আগত একটি হেভি মেটাল ও রক সঙ্গীত ব্যান্ড। তারা ১৯৮০-র দশকে খ্যাতির শীর্ষে পৌঁছে। এসময় তাদের গাওয়া রক ইউ লাইক আ হারিকেন, নো ওয়ান লাইক ইউ, স্টিল লাভিং ইউ, উইন্ড অভ চেঞ্জ গানগুলি সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে। ব্যান্ডটি বিশ্বব্যাপী ৭ কোটি ৫০ লক্ষেরও বেশি অ্যালবাম বিক্রি করেছে।