সেন্ট ব্যাজলস ক্যাথিড্রাল (রুশ: Собор Василия Блаженного) মস্কো শহরে অবস্থিত একটি গীর্জ্জা। এটি একটি রুশ অর্থোডোক্স গির্জা যার পূর্ণ নাম ক্যাথিড্রাল অফ ইন্টেরসেশন অফ থিটোকোস অন দ্য মৌট (রুশ: Собор Покрова пресвятой Богородицы, что на Рву)। ১৫৫৫-১৫৬১ খ্রিস্টাব্দে মস্কোর লাল চত্বরে নির্মিত এই সুউচ্চ স্থাপনাটির স্থাপত্যশৈলী ও অঙ্গসজ্জা নয়নাভিরাম। এর মিনার ও গম্বুজ সমূহ বহুবর্ণিল। কাজান এবং আস্ত্রাখানের বন্দী করাকে স্মরণীয় করে রাখার উদ্দেধ্যে রাশিয়ার ইভান IV-এর ফরমানে এটি নির্মাণ করা হয়েছিল। এইটি শহরের কেন্দ্রীয় জ্যামিতিক হিসেবে চিহ্নিত করে এবং ১৪শ শতক থেকেই এর বৃদ্ধির কেন্দ্র।[১] ১৬০০ খ্রিস্টাব্দে ইভান মহামতি বেল উচ্চ অট্টালিকার নর্মান সমাপ্ত হওয়া পর্যন্ত এটি ছিল মস্কো শহরের উচ্চতম স্থাপনা। [২]
- ↑ Brunov, p. 27
- ↑ Brunov, p. 39
টেমপ্লেট:ক্রেমলিন