সেন্ট পলস ক্যাথিড্রাল, কলকাতা
| সেন্ট পলস ক্যাথিড্রাল, কলকাতা | |
| অবস্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
|---|---|
| দেশ | ভারত |
| সম্প্রদায় | চার্চ অফ নর্থ ইন্ডিয়া (অ্যাংলিকান) |
| ইতিহাস | |
| উৎসর্গ | সন্ত পল |
| স্থাপত্য | |
| Status | ক্যাথিড্রাল |
| Architect(s) | মেজর উইলিয়াম নাইরন ফোর্বস, সি. কে. রবিনসন |
| Style | গথিক রিভাইভাল |
| Groundbreaking | ১৮৩৯ |
| Completed | ১৮৪৭ |
| Administration | |
| Diocese | কলিকাতা |
| Clergy | |
| Bishop(s) | রেভারেন্ড অশোক বিশ্বাস |
| Priest(s) | রেভারেন্ড স্টিফেন এক্কা |
সেন্ট পল্স ক্যাথিড্রাল (ইংরেজি: St. Paul's Cathedral) ভারতের কলকাতা শহরের প্রাচীন একটি গির্জা। ভিক্টোরিয়া মেমোরিয়াল, নন্দন-রবীন্দ্র সদন কমপ্লেক্স ও বিরলা প্ল্যানেটারিয়ামের পাশেই অবস্থিত এটি শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান।।
ইন্দো-গথিক ধাঁচের ভবনটি নকশা করেন বেঙ্গল ইঞ্জিনিয়ারিংস-এর মেজর উইলিয়াম নেইম ফর্ব্স। ১৮৪৭ সালে এর আট বছরব্যাপী নির্মাণকাজ সমাপ্ত হয়। এটি প্রাচ্যের প্রথম এপিস্কোপাল ক্যাথিড্রাল চার্চের হিসেবে বিশিষ্ট। ইয়র্কমিনিস্টার স্থাপত্যশৈলীতে নির্মিত ভবনটির অন্তর্দেশে রঙীন কাচের জানালা, মোজাইক প্যানেল, মূর্তি ও ফ্লোরেন্সীয় রেনেসাঁস ফ্রেস্কো আছে। এর গম্বুজ ও বুরুজসমূহ নরউইচ ক্যাথিড্রালের অনুকরণে নির্মিত। ১৮৯৭-এর ভূমিকম্পে এর গম্বুজ ধ্বংস হয়ে গেলে এগুলি পুনরায় ইংল্যান্ডের ক্যান্টারবেরি ক্যাথিড্রালের বেল হ্যারি টাওয়ারের অনুকরণে নির্মাণ করা হয়।
ক্যাথিড্রালটিতে অনেক দুষ্প্রাপ্য চিত্রকর্ম এবং এর একটি ছোট গ্রন্থাগারে প্রাচীন নিদর্শনমূলক বইপত্র সংরক্ষিত আছে।