সুলতান আহমেদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| সুলতান আহমেদ | |
|---|---|
| পর্যটন প্রতিমন্ত্রী, ভারত সরকার | |
| সংসদীয় এলাকা | উলুবেড়িয়া |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৬ জুন ১৯৫৩ |
| রাজনৈতিক দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
| দাম্পত্য সঙ্গী | সাজদা আহমেদ |
| সন্তান | ২ পুত্র ও ২ কন্যা |
| বাসস্থান | মাদার টেরিজা সরণি, কলকাতা |
| অধ্যয়নকৃত শিক্ষা প্রতিষ্ঠান |
কলকাতা বিশ্ববিদ্যালয় |
| পেশা | রাজনীতিবিদ ব্যবসায়ী ক্রীড়া প্রশাসক |
| ধর্ম | ইসলাম |
সুলতান আহমেদ ভারতের হলেন দ্বিতীয় মনমোহন সিংহ মন্ত্রিসভার পর্যটন প্রতিমন্ত্রী। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য এবং উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে পঞ্চদশ লোকসভায় নির্বাচিত।[১]
৫৬-বছর-বয়সী সুলতান আহমেদ তৃণমূল কংগ্রেসে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি। তিনি কংগ্রেসের টিকিটে দু'বার (১৯৮৭-৯১ ও ১৯৯৬-২০০১) এন্টালি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।[২]
১৯৬৯ সালে মৌলানা আজাদ কলেজে সুলতান আহমেদ কংগ্রেসের ছাত্রশাখা ছাত্রপরিষদে যোগ দেন। ১৯৭৩ সালে তিনি যুব কংগ্রেসের সদস্য হন। ১৯৭৮-৮০ সময়কালে তিনি যুব কংগ্রেসের জেলা সম্পাদক ছিলেন। ১৯৯৭ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হয়। সুলতান আহমেদ ছিলেন এই নবগঠিত দলের অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য। তিনি আগে মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ছিলেন। মন্ত্রিত্বলাভের পর তিনি উক্ত দলের সভাপতি হন।[৩]
পাদটীকা[সম্পাদনা]
- ↑ "Sultan Ahmed -Profile"।
- ↑ "Thumbnail sketches of ministers of state"। new Kerala.com। সংগৃহীত 2009-06-20।
- ↑ "Md. Sp. posts"। The Telegraph, 7 June 2009। সংগৃহীত 2009-06-20।