সুব্রত মুখার্জী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুব্রত মুখার্জী
৫ মার্চ ১৯১১৮ নভেম্বর ১৯৬০
জন্ম স্থান Flag of Imperial India.svg কলকাতা, ব্রিটিশ রাজ
মৃত্যুর স্থান জাপান টোকিও, জাপান
আনুগত্য ভারত ভারত
যেখানে কাজ করেছেন Ensign of the Indian Air Force.svg ভারতীয় বিমান বাহিনী
কার্যকাল c. ১৯৩০১৯৬০
পদমর্যাদা এয়ার মার্শাল
যুদ্ধসমূহ উত্তর পশ্চিম ফ্রন্টিয়ার রেবেলিয়ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ
পুরস্কারসময়হ ইন্ডিয়া জেনারেল সার্ভিল মেডাল, ওবিই

এয়ার মার্শাল সুব্রত মুখার্জী ওবিই, (৫ মার্চ ১৯১১৮ নভেম্বর ১৯৬০) ছিলেন ভারতীয় বিমান বাহিনীর প্রথম চিফ অব দ্য এয়ার স্টাফ বা বিমান বাহিনী প্রধান। তার জন্ম একটি নামকরা বাঙালি পরিবারে। তিনি পড়াশোনা করেছেন ভারত ও ইংল্যান্ডে। তিনি প্রথমে রয়াল এয়ার ফোর্সে যোগ দেন এবং পরবর্তীতে ভারতীয় বিমান বাহিনীর প্রথম দিককার সদস্য ছিলেন। তার বৈচিত্রপূর্ণ জীবনে তিনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৬০ সালে তিনি দুর্ঘটনায় মারা যান। তাকে বলা হয় "ভারতীয় বিমান বাহিনীর জনক"।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] প্রারম্ভিক জীবন

সুব্রত মুখার্জী কলকাতায় জন্ম গ্রহণ করেন ৫ মার্চ, ১৯১১ তারিখে। তার পিতামহ নিবারন চন্দ্র মুখার্জী সে সময়কার নামকরা সামাজিক ও শিক্ষা কর্মী ছিলেন। তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য। তার মাতামহ ড. প্রসন্নকুমার রায় ছিলেন ভারতীয় শিক্ষা মন্ত্রকের কর্মকর্তা এবং কলকাতার প্রেসিডেন্সী কলেজের প্রথম ভারতীয় অধ্যক্ষ। তার মাতামহী সরলা রায় ছিলেন গোখালে স্মৃতি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। চার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ সুব্রত তিন মাস বয়সেই ইংল্যান্ড গমন করেন। তিনি তার শৈশব কাটিয়েছেন কৃষ্ণনগর ও চিনসুরা এলাকায়।

[সম্পাদনা] মৃত্যু

সুব্রত মুখার্জী ছিলেন এয়ার ইন্ডিয়ার ১৯৬০ সালের নভেম্বরে প্রথম টোকিওগামী ফ্লাইটের যাত্রীদের একজন। ১৯৬০ সালের ৮ নভেম্বর সুব্রত ভারতীয় নৌবাহিনীর একজন বন্ধুর সাথে টোকিওর একটি রেস্তোরায় আহার করছিলেন। এ সময় খাবারের একটি টুকরা তার গলায় আটকে যায় এবং তিনি শ্বাস বন্ধ হয়ে মৃত্যু বরন করেন।[১]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. The Saga of a Soaring Legend (HTML). প্রকাশক: indianairforce.nic.in. http://www.indianairforce.nic.in/show_page.php?pg_id=1। সংগৃহীত হয়েছে: 2006-08-10. 

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ