সুপারম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুপারম্যান
Superman.jpg
রাশিয়ার স্টার সিটি যাদুঘরে সুপারম্যানের প্রতিকৃতি
প্রকাশনা তথ্য
পরিবেশক ডিসি কমিকস
প্রথম প্রচার অ্যাকশন কমিকস#১
(জুন ১৯৩৮)
নির্মাতা জেরী সিগাল এবং জোই শাস্টার
কাহিনীর তথ্য
দ্বিতীয় সত্তা কাল-এল/ক্লার্ক যোসেথ কেন্ট
জন্মস্থান ক্রিপটন
সম্পর্কযুক্ত দলসমূহ ডেইলি প্লানেট
জাস্টিস লীগ
লিজন অফ সুপার হিরোজ
টীম সুপারম্যান
ব্ল্যাক ল্যানটার্ন কর্পস
হোয়াইট ল্যানটার্ন কর্পস
সহযোগিবৃন্দ ব্যাটম্যান
ওন্ডার উইমেন
উল্লেখযোগ্য ছদ্মনাম গ্যাং বাস্টার, জর্ডান ইলিয়ট, নাইট উইং, সুপার্নোভা, সুপারবয়, দ্য ব্লার, সুপারম্যান প্রাইম, কমান্ডার এল
ক্ষমতা
  • অতিমানবীয় শক্তি, ক্ষিপ্রতা, শারীরিক কসরৎ দেখানোর ক্ষমতা, খালি হাতে লড়াই করার ক্ষমতা, এক্সরে ভিশন, হিট ভিশন, অসাধারণ বুদ্ধিমত্তা, আশ্চর্য পর্যবেক্ষণী শক্তি, অনুবীক্ষণ ক্ষমতা, উড্ডয়ন ক্ষমতা।

সুপারম্যান (ইংরেজি: Superman) একটি কাল্পনিক কমিক চরিত্র। এর নির্মাতা ১৯৩২ সালে আমেরিকান লেখক জেরি সিগাল এবং জোই শাস্টার, যা পরে তারা ডিটেকটিভ কমিকস (বা ডিসি কমিকস) এর কাছে ১৯৩৮ সালে বিক্রি করে দেন। চরিত্রটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৮ সালের জুন মাসে একশন কমিকসের প্রথম সংখ্যায়। পরবর্তীতে নানান রেডিও চ্যানেল, টেলিভিশন সিরিয়াল, চলচ্চিত্র, সংবাদপত্রের স্ট্রিপ বা ভিডিও গেইমে এর বহুল ব্যবহার দেখা যায়। সুপারম্যান তার ব্যাপক সাফল্যের মাধ্যমে সুপারহিরো সিরিজের এক নতুন ধারা চালু করে। চরিত্রের পোশাকটি বিশেষভাবে স্বতন্ত্র্য: লাল, নীল ও হলুদের মিশ্রণে তৈরি পোশাকটি বুকে ‘S’ ফলকটি ধারণ করে আছে।[১][২]

কমিকটির কাহিনী অনুযায়ী সুপারম্যান ক্রিপটন গ্রহে জন্মগ্রহন করে। সে সময় তার নাম ছিল কাল এল। ক্রিপটন ধ্বংস হবার আগ মুহুর্তে তার বাবা তাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। আমেরিকার ক্যানসাস শহরের এক কৃষক ও তা স্ত্রী তাকে খুঁজে পায়। সেখানে সে ক্লার্ক কেন্ট নামে শৃংখলার সাথে বড় হতে থাকে। ছোটবেল থেকেই তার নানা অতিমানবীয় ক্ষমতা দেখা যায় এবং বড় হবার সাথে সাথে সে এ ক্ষমতা দিয়ে মানুষের উপকার করতে থাকে।

[সম্পাদনা] পাদটীকা

  1. Wallace, Daniel; Bryan Singer (2006). The Art of Superman Returns. প্রকাশক: Chronicle Books. p. 22. আইএসবিএন 0811853446. 
  2. "Designing Man of Steel’s costume". Manila Standard (Philippines News). July 21, 2006. http://www.manilastandardtoday.com/?page=goodLife02_july21_2006। সংগৃহীত হয়েছে: September 3, 2008.  Archived September 3, 2008.

[সম্পাদনা] তথ্যসূত্র

Daniels, Les (1998). Superman: The Complete History (1st সম্পাদিত). প্রকাশক: Titan Books. আইএসবিএন 1-85286-988-7. 

Daniels, Les (1995). DC Comics: Sixty Years of the World's Favourite Comic Book Heroes (First সম্পাদিত). প্রকাশক: Virgin Books. আইএসবিএন 1-85227-546-4. 

Eury, Michael; Adams, Neal, Swan, Curt et al..  (2006) [July 27, 2006]. The Krypton Companion. প্রকাশক: TwoMorrows Publishing. আইএসবিএন 1893905616. 

[সম্পাদনা] বহিঃসংযোগ

সুপারম্যান সম্পর্কে আরও তথ্য পেতে হলে উইকিপিডিয়ার সহপ্রকল্পগুলোতে অনুসন্ধান করে দেখতে পারেন:

Wiktionary-logo-en.svg সংজ্ঞা, উইকিঅভিধান হতে
Wikibooks-logo.svg পাঠ্যবই, উইকিবই হতে
Wikiquote-logo.svg উক্তি, উইকিউক্তি হতে
Wikisource-logo.svg রচনা সংকলন, উইকিউৎস হতে
Commons-logo.svg ছবি ও অন্যান্য মিডিয়া, কমন্স হতে
Wikinews-logo.png সংবাদ, উইকিসংবাদ হতে

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ