সুন সু
| সুন সু | |
|---|---|
সুন সু'র মূর্তি, জাপান |
|
| জন্ম | খ্রিষ্টপূর্ব ৫৪৪ |
| মৃত্যু | খ্রিষ্টপূর্ব ৪৯৬ |
| জীবিকা | সমরনায়ক ও যুদ্ধকৌশলী |
| জাতি | চৈনিক |
| সময়কাল | Warring States |
| বিষয় | সমরবিদ্যা |
| উল্লেখযোগ্য লেখনী | রণকৌশল" |
সুন সু যিনি সুন যু বা সুনযি[১] নামেই বেশি পরিচিত, (সরলীকৃত চীনা: 孙子; ঐতিহ্যগত চীনা: 孫子; পিনয়িন: Sūnzǐ; (উচ্চারণ [swə́n tsɨ̀]), ছিলেন প্রাচীন চীনের একজন সমরনায়ক, যুদ্ধকৌশলী ও দার্শনিক। তাকে "আর্ট অব ওয়ার" বা "রণকৌশল" নামক যুদ্ধবিদ্যার প্রাচীন চৈনিক বইটির রচয়িতা হিসেবে বিবেচনা করা হয়। আর্ট অব ওয়ার এর রচয়িতা এবং একজন কিংবদন্তী চরিত্র হিসেবে সুন সু চৈনিক ও এশীয় ইতিহাস ও সংস্কৃতিতে ব্যাপক প্রভাব রেখেছেন।
ইতিহাসবিদদের মতে, ঐতিহাসিক চরিত্র হিসেবে সুন সু'র প্রামাণ্যতা প্রশ্নবিদ্বকর। সাধারণত তাকে চীনের বসন্ত ও শরৎ যুগের (সময়কালঃ খ্রিষ্টপূর্ব ৭২২- খ্রিষ্টপূর্ব ৪৮১) ঊ রাজ্যের রাজা হেলুর একজন সেনানায়ক হিসেবে মনে করা হয়। তবে আধুনিক গবেষকগণ তাকে "ওয়ারিং স্টেট পিরিয়ড" বা "যুদ্ধরত রাজ্য" সময়কার একজন মনে করেন। কারণ, তার রচিত "আর্ট অব ওয়ার" এর যুদ্ধ-বিগ্রহের বর্ণনার সঙ্গে তারা "যুদ্ধরত রাজ্য" সময়কার প্রথমদিকে রচিত অন্যান্য রচনার মিল খুঁজে পান।[২]
প্রাচীন বর্ণনামতে, সুন সু'র বংশধর সুন বিনও রণকৌশলের উপর একটি পুস্তক রচনা করেন, যা "সুন বিনের রণকৌশল" নামে পরিচিত। ১৯৭২ সালে সুন বিনের বইটির হদিস পাওয়ার আগ পর্যন্ত কোন কোন ইতিহাসবিদ সুন সু ও সুন বিন একই ব্যাক্তি বলে ধারণা করত। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে সুন সু'র আর্ট অব ওয়ার পশ্চিমা সমাজে জনপ্রিয়তা ও ব্যবহারিক প্রয়োগের সুযোগ পায়। তার রচনাবলী এশীয় ও পশ্চিমা রাজনীতি ও সংস্কৃতিতে এখনও প্রভাব বিস্তার করে চলেছে।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Zi" (子; "Tzu" in Wade-Giles transliteration) was used as a suffix for the family name of a respectable man in ancient Chinese culture. In this case, "Zi" is not the personal name. It is a rough equivalent to "Sir" and is commonly translated into English as "Master".
- ↑ Sawyer 2007, pp. 421–422
বহিঃসংযোগ [সম্পাদনা]
সংজ্ঞা, উইকিঅভিধান হতে
পাঠ্যবই, উইকিবই হতে
উক্তি, উইকিউক্তি হতে
রচনা সংকলন, উইকিউৎস হতে
ছবি ও অন্যান্য মিডিয়া, কমন্স হতে
ভ্রমণ নির্দেশিকা, উইকিভয়েজ হতে
সংবাদ, উইকিসংবাদ হতে
- Sun Tzu-এর সাহিত্যকর্ম ও রচনাবলী - গুটেনবের্গ প্রকল্প
- Sun Tzu's Art of War at Sonshi
- Sun Tzu and Information Warfare at the Institute for National Strategic Studies of National Defense University