সুত্র পিটক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পরিচ্ছেদসমূহ

উৎস [সম্পাদনা]

সূত্র শব্দের অর্থ সত্যের প্রকাশ । সেই সত্য হলো তথাগত গৌতম বুদ্ধ সম্বোধির প্রভাবে জ্ঞাত সত্যের প্রকাশ। অন্যভাবে বলা যায় চতুর্মহাসত্যের সূচনা করে বলেই সূত্র। [১]

বিশ্লেষণ [সম্পাদনা]

যে কথা স্ব্য়ং বুদ্ধ বলেছেন " চারি আর্য্য সত্য বর্জিত কোন ধর্ম নেই।" সুতরাং - দুঃখ , দুঃখের কারণ (সমুদয়) , দুঃখ নিরোধ ও দুঃখ নিরোধের উপায় - এই চারি সত্যের ব্যখামুলক প্রকাশ বুদ্ধ বচনের যেই অংশে নিহিত তাই সূত্র। সূত্র জাতীয় বুদ্ধ বচন সমুহ ত্রিপিটকের যে বিভাগে একত্রীকরণ করা হয়েছে তাকে সুত্ত পিটক বলে।Prof. Winternitz লিখেছেন " the suttapitak is our mose reliable source for the Dhamma , the religion of Buddha and his earliest disciples" [২]


গ্রন্থ সমুহ [সম্পাদনা]

সূত্র পিটক

  • দীর্ঘ নিকায় (৩ খন্ডে সমাপ্ত)
  • মজ্ ঝিম নিকায় (৩ খন্ডে সমাপ্ত)
  • সংযুক্ত নিকায় (৩ খন্ডে সমাপ্ত)
  • অঙ্গুত্তর নিকায় (৩ খন্ডে সমাপ্ত)
  • খুদ্দক নিকায় (১৬ টি স্বতন্ত্র গ্রন্থ আছে) যথাঃ
    • খুদ্দক পাঠো
    • ধম্মপদ
    • উদান
    • ইতিবুত্তক
    • সত্তনিপাত
    • বিমান বুত্থু
    • পেত বুত্থু
    • থের গাথা
    • থেরী গাথা
    • জাতক (৫ খন্ড)
    • মহানিদ্দেশ
    • চুল্ল নিদ্দেশ
    • পটিসম্ভিদা নিদ্দেশ
    • অপদান
    • বুদ্ধ বংসো
    • চরিয পিটক

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. DR. Shukomal Barua and Suman Kanti Barua - ত্রিপিটক পরিচিতি , Page 24 , Chapter - Sutro Pitok. Bangla Academy December 2000.
  2. M Winternitz: A History of Indian Literature , Vol 11 page 34