সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ | |
|---|---|
| SEC | |
| Established | ২০০৭ |
| ধরণ | প্রকৌশল কলেজ |
| শিক্ষার্থী | প্রায় ৪০০ |
| অবস্থান | সিলেট, বাংলাদেশ |
| সম্পৃক্ততা | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
| ওয়েবসাইট | <http://www.sec.ac.bd> |
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ , বাংলাদেশের সিলেট শহরে অবস্থিত ১ টি স্নাতক পর্যায়ের প্রকৌশল কলেজ। এটি একটি পাবলিক কলেজ যা ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ।
[সম্পাদনা] ক্যাম্পাস
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট শহরের টিলাগড় এলাকায় অবস্থিত।এর পাশেই রয়েছে সিলেটের ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজ, সিলেট সরকারী কলেজ,ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।কলেজটির আছে ৩ টি বৃহৎ একাডেমিক বিল্ডিং,১ টি লাইব্রেরি ও কম্পিউটার বিল্ডিং,অধ্যক্ষের বাসভবন,শিক্ষক ও কর্মকর্তাদের বাসভবন। এখানে আরো রয়েছে ছাত্রদের জন্য ২ টি ও ছাত্রীদের ১ টি হোস্টেল।
[সম্পাদনা] বিভাগ সমুহ
- 1. ইলেক্ট্রিকাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ
- 2.সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
- 3. কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ
প্রতিটি বিভাগ ৪ বছর মেয়াদি বি.এস.সি.(ইঞ্জিনিয়ারিং) ডিগ্রী প্রদান করে থাকে।