সিদ্ধার্থ মুখোপাধ্যায়
সিদ্ধার্থ মুখোপাধ্যায় (জন্ম ১৯৭০) হলেন একজন ভারতীয়-বংশোদ্ভূত বাঙালি মার্কিন চিকিৎসক ও গদ্যলেখক। ২০১০ সালে তাঁর দি এম্পারার অফ অল ম্যালাডিজ: আ বায়োগ্রাফি অফ ক্যান্সার বইটি প্রকাশিত হয়। এই বইটির জন্য তাঁকে "জেনারেল নোটিফিকেশন" বিভাগে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়।
পরিচ্ছেদসমূহ |
প্রথম জীবন [সম্পাদনা]
সিদ্ধার্থ মুখোপাধ্যায় ভারতের নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করেছিলেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে বায়োলজিতে মেজর করার পর তিনি রোডস স্কলারশিপ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভরতি হন। এখেন তিনি ইমিউনোলজিতে পিএইচ.ডি. করেন। স্নাতকস্তরের পড়াশোনা শেষ করে তিনি হার্ভার্ড মেডিক্যাল স্কুলে ভরতি হয়ে ইন্টার্নিস্ট হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ম্যাসাচুয়েটস জেনারেল হসপিটালে একটি অনকোলজি ফেলোশিপ পান।[১]
কর্মজীবন [সম্পাদনা]
সিদ্ধার্থ বর্তমানে নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া ইউনিভার্সিটিতে 'অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মেডিসিন' পদে কর্মরত।[২] তাছাড়া তিনি কলম্বিয়া ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের একজন 'স্টাফ ক্যানসার ফিজিশিয়ান'।[৩]
২০১০ সালে "সিমোন অ্যান্ড শাস্টার" তাঁর দ্য এম্পারার অফ ম্যালাডিজ: আ বায়োগ্রাফি অফ ক্যান্সার বইটি প্রকাশ করে।[৪] এই বইটিতে প্রাচীন মিশর থেকে আধুনিকতম কেমোথেরাপি ও টার্গেটেড থেরাপি পর্যন্ত মানুষের ক্যান্সার রোগনির্ণয় ও চিকিৎসার বিবর্তনের ইতিহাস বিধৃত হয়েছে।[৫] দি ওপরাহ্ ম্যাগাজিন বইটিকে "টপ ১০ বুকস অফ ২০১০" তালিকাভুক্ত করে।[৬] তাছাড়া বইটি নিউ ইয়র্ক টাইমস-এর "দ্য ১০ বেস্ট বুকস অফ ২০১০"[৭] এবং টাইম ম্যাগাজিনের "টপ ১০ ননফিকশন বুকস" তালিকারও[৮] অন্তর্ভুক্ত হয়। ২০১১ সালে বইটি ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কল অ্যাওয়ার্ড-এ ফাইনালিস্ট হিসেবে মনোনীতও হয়। ১৮ এপ্রিল, বইটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক পুলিৎজার পুরস্কার (জেনারেল নোটিফিকেশন বিভাগে) লাভ করে।
২০১১ সালে টাইম ম্যাগাজিন ড. মুখোপাধ্যায়কে পত্রিকার "১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল" তালিকায় অন্যান্য শিল্পী, বিজ্ঞানী ও রাজনীতিবিদদের সঙ্গে অন্তর্ভুক্ত করে।
ব্যক্তিগত জীবন [সম্পাদনা]
ড. মুখোপাধ্যায় নিউ ইয়র্কে বাস করেন। তিনি শিল্পী সারাহ জে-কে বিবাহ করেছেন। তাঁদের লীলা ও আর্যা নামে দুই কন্যা রয়েছে।[৯][১০]
পাদটীকা [সম্পাদনা]
- ↑ Record | Columbia News
- ↑ New York Times
- ↑ Review: "The Emperor of All Maladies: A Biography of Cancer," by Siddhartha Mukherjee - The Denver Post
- ↑ The Emperor of All Maladies: a biography of cancer ISBN 9780007367481
- ↑ The Telegraph - Calcutta (Kolkata) | Frontpage | Chronicler of cancer, emperor of maladies
- ↑ The Emperor of All Maladies by Siddhartha Mukherjee - Book Review - Oprah.com
- ↑ http://www.nytimes.com/2010/12/12/books/review/10-best-books-of-2010.html
- ↑ 'The Emperor of All Maladies' by Siddhartha Mukherjee - The Top 10 Everything of 2010 - TIME
- ↑ An Oncologist Writes 'A Biography Of Cancer' : NPR
- ↑ The modern history of cancer : The New Yorker