সিএমওয়াইকে রঙ মডেল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সি এম ওয়াই কে (CMYK) বর্ণ বা রঙের একটি মডেল। সাধারণত ছাপাখানাগুলিতে এই মডেল ব্যবহার করা হয়। এই মডেলে চারটি প্রধান রঙ আছে: সায়ান (Cyan, এক ধরনের নীল), ম্যাজেন্টা, হলুদ ও কী (কালো)। ছাপার সময় এই চারটি রঙ হতে সমস্ত রঙ তৈরি হয়ে থাকে।
লাল, নীল ও সবুজ হল মৌলিক রঙ যাদের থেকে সমস্ত রঙ তৈরি করা হয়। ঐ তিন রঙের সমন্বয়ে তৈরি রঙকে ছাপার পূর্বে সি এম ওয়াই কে মোডে পরিবর্তন করে নেয়া হয়। সব ধরনের গ্রাফিক্স সফটওয়্যার এই কাজটি করতে পারে।