সালমা হায়েক
| সালমা হায়েক | |
|---|---|
২০০৮ সালে কান চলচ্চিত্র উৎসবে সালমা হায়েক |
|
| জন্ম | সালমা ভালগারমা হায়েক জাইমেনেজ |
| পেশা | অভিনেত্রী/প্রযোজক |
| কার্যকাল | ১৯৮৮-বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | ফ্রাঙ্কোইস-অঁরি পিনল্ট (২০০৭-২০০৮, ২০০৯-বর্তমান) |
সালমা ভালগারমা হায়েক জিমেনেয (ইংরেজি: Salma Valgarma Hayek Jiménez) (জন্ম: ২ সেপ্টেম্বর, ১৯৬৬) একজন মেক্সিকিয়ো এবং মার্কিন অভিনেত্রী, পরিচালক, এবং টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক। চলচ্চিত্র জগতে তিনি অভিনেত্রী সালমা হায়েক নামেই সমধিক পরিচিত। বেশ কিছু দাতব্য কর্মকাণ্ডের সাথে জড়িত এবং বেশ কিছু মানবিক বিষয়ে গণসচেতনতাবৃদ্ধিমূলক কাজে সোচ্চার। এর মধ্যে আছে নারীর প্রতি সহিংসতা এবং অভিবাসীদের প্রতি বৈষম্য।[১]
হায়েক-ই প্রথম মেক্সিকিয়ো যিনি সেরা অভিনেত্রী বিভাগে অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী দলোরেস দেল রিও-এর পর তিনি হলিউডের অন্যতম উল্লেখযোগ্য মেক্সিকিয়ো্ ব্যক্তিত্ব। ফার্নাদা মন্টিনিগ্রোর পর তিনি দ্বিতীয় ল্যাটিন অ্যামেরিকান অভিনেত্রী (তৃতীয় জনের ছিলেন ক্যাটালিনা স্যানডিনো মোরিনো) যিনি সেরা অভিনেত্রী বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
জুলাই ২০০৭-এ হলিউডের লাতিন সম্প্রদায়ের মধ্যে “ল্যাটিনো পাওয়ার ফিফটি” (Latino Power 50), অর্থাৎ “পঞ্চাশ লাতিনো ক্ষমতাধর” ব্যক্তিত্বের ওপর দ্য হলিউড রিপোর্টার পত্রিকা প্রথমবারের মতো একটি জরিপ পরিচালনা করে ; জরিপে সালমা হায়েকের অবস্থান ছিলো চতুর্থ।[২] ঐ মাসেই অনুষ্ঠিত আরেকটি জরিপে পুরুষ ও নারী মিলিয়ে ৩,০০০ তারকাব্যক্তিত্বের মধ্যে পরিচালিত এক জরিপে হায়েক “সবচেয়ে যৌনআবেদনময়ী তারকা” নির্বাচিত হন। এই ৬৫% অ্যামেরিকান সালমাকে বর্ণনা করতে “Sexy” (যৌনআবেদনময়ী) শব্দটি ব্যবহার করেন।[৩] ২০০৮-এর ডিসেম্বরে এন্টারটেইনমেন্ট উইকলি “টেলিভিশনের ২৫ ব্যক্তিত্বসম্পন্ন শিল্পী” তালিকায় হায়েকের অবস্থান ১৭তম বলে ঘোষণা করে।[৪]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Reuters.com."
- ↑ Galloway, Stephen (2007-07-26)। "THR's Latino Power 50"। The Hollywood Reporter। http://www.hollywoodreporter.com/hr/content_display/film/features/e3i08b80be8ba1477a7111e18b474e8366a।
- ↑ "Salma Hayek tops sexiest celebs list"। MSNBC। 2007-07-11। http://www.msnbc.msn.com/id/19718502/।
- ↑ "Salma Hayek, Ugly Betty | 25 Smartest People in TV"। Entertainment Weekly। http://www.ew.com/ew/gallery/0,,20243951_9,00.html। সংগৃহীত 2009-05-10।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: সালমা হায়েক |
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: সালমা হায়েক |