সারাহ প্যালিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুয়েতে সারাহ প্যালিন, ২০০৭

সারাহ লুইস হিথ প্যালিন (ইংরেজি ভাষায়: Sarah Louise Heath Palin) (জন্ম: ১১ই ফেব্রুয়ারি, ১৯৬৪) মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের গভর্নর। তিনি ২০০৮ সালের মার্কিন নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্ব্বিতা করেন। কিন্তু জয়ী হতে পারেননি। জোসেফ বাইডেন এর কাছে হেরে যান। তিনি রিপাবলিকান পার্টির হয়ে লড়েছিলেন।

প্যালিন ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আলাস্কা সিটি কাউন্সিলের সদস্য ছিলেন, আর ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত এ শহরের মেয়র ছিলেন। ২০০২ সালে আলাস্কার লেফটেন্যান্ট গভর্নর পদে প্রতিদ্বন্দ্ব্বিতা করেন, কিন্তু জিততে পারেননি। ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত আলাস্কা অয়েল অ্যান্ড গ্যাস কনজার্ভেশন কমিশন এর চেয়ারম্যান ছিলেন। ২০০৬ সালের নভেম্বরে আলাস্কার গভর্নর নির্বাচিত হন।

তিনি আলাস্কার প্রথম নারী গভর্নর। পাশাপাশি এই পদে নির্বাচিত কনিষ্ঠতম ব্যক্তি তিনি। তিনিই দ্বিতীয় নারী যিনি কোন প্রধান রাজনৈতিক দলের হয়ে ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্ব্বিতা করেন।

বহিঃসংযোগ [সম্পাদনা]