সামোয়ার ভূগোল
| সামোয়ার ভূগোল | |
| মহাদেশ | অস্ট্রেলিয়া |
| অঞ্চল | ওশেনিয়া |
| স্থানাংক | 13°35′S 172°20′W / 13.583°দ 172.333°প |
| আয়তন | ২,৯৪৪ বর্গকিমি স্থলভাগঃ ২,৯৩৪ বর্গকিমি জলভাগঃ ১০ বর্গকিমি |
| তটরেখা | ৪০৩ কিমি |
| সীমান্ত | ০ কিমি |
| সর্বোচ্চ বিন্দু | মাউগা সিলিসিলি পর্বতশৃঙ্গ (Mauga Silisili) ১,৮৫৭ মি |
| সর্বনিম্ন বিন্দু | প্রশান্ত মহাসাগর ০ মি |
স্বাধীন সামোয়া রাষ্ট্র বা সংক্ষেপে সামোয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে দুটো বড় দ্বীপ উপলু (Upolu) ও সেভাই (Savai'i) এবং আটটি ছোট ছোট দ্বীপ দ্বারা গঠিত স্বাধীন রাষ্ট্র যা হাওয়াই দ্বীপপুঞ্জ আর নিউজিল্যান্ডের মাঝামাঝি অবস্থিত। সামোয়ার অবস্থান পলিনেশীয় দ্বীপসমূহের প্রায় কেন্দ্রবিন্দুতে।
পরিচ্ছেদসমূহ |
ভূপ্রকৃতি [সম্পাদনা]
সামোয়ার প্রধান দুটি দ্বীপ ঊপলু এবং সেভাই ছাড়াও এই দুই দ্বীপের মাঝে অ্যাপোলিমা প্রণালীতে (Apolima Strait) অবস্থিত মানোনো (Manono) ও অ্যাপোলিমা (Apolima) দ্বীপে লোকবসতি আছে। এছাড়া মানোনো ও অ্যাপোলিমার মাঝখানে লোকবসতিহীন নামুয়া (Namua) দ্বীপ ও উপলুর পূর্ব প্রান্তের দিকে লোকবসতিহীন আলেইপাতা দ্বীপপুঞ্জ (Aleipata Islands) অবস্থিত। প্রধান দুই দ্বীপের ভৌগোলিক বৈশিষ্ট্য হচ্ছে সরু উপকূলীয় সমভূমি এবং দ্বীপের মাঝখানে পাথুরে আগ্নেয় ভূমি।
ভুমি ব্যবহারঃ
চাষযোগ্য জমি: ২১.২%
শষ্য ভূমি: ২৪.৩৮%
অন্যান্য: ৫৪.৪২%
প্রাকৃতিক সম্পদ [সম্পাদনা]
সামোয়ার প্রধান প্রাকৃতিক সম্পদ হচ্ছে বনভূমি ও বনজ শক্ত কাঠ। এছাড়াও আছে মাছ ও পানি বিদ্যুৎ (Hydro Power)।
আবহাওয়া [সম্পাদনা]
সামোয়ার আবহাওয়া হচ্ছে গ্রীষ্মমন্ডলীয়, নভেম্বর থেকে এপ্রিল মাস বর্ষাকাল।
প্রাকৃতিক দূর্যোগঃ
বছরের কিছু সময় ঘূর্ণিঝড়ের বা সাইক্লোনের প্রকোপ থাকে। এছাড়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত সামোয়ার বড় প্রাকৃতিক দূর্যোগ।
আরও দেখুন [সম্পাদনা]
|
||||||||||||||