সান মেরিনোর রাজনীতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সান মেরিনোর রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। ক্যাপ্টেন রিজেন্টগণ হলেন রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং দ্বিকাক্ষিক কাউন্সিল উভয়ের উপর ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী বিভাগ ও আইনসভা হতে স্বাধীন।