সর্পগন্ধা
| সর্পগন্ধা / Rauwolfia serpentina | |
|---|---|
| জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Plantae |
| বিভাগ: | Magnoliophyta |
| শ্রেণী: | Magnoliopsida |
| বর্গ: | Gentianales |
| পরিবার: | Apocynaceae |
| গণ: | Rauwolfia |
| প্রজাতি: | R. serpentina |
| দ্বিপদ নাম | |
| Rauwolfia serpentina (L.) Benth. ex Kurz[১] |
|
সর্পগন্ধা বৈজ্ঞানিক নাম: Rauwolfia serpentina একটি গুল্মজাতীয় গাছ । আয়ুর্বেদিক চিকিত্সায় এর ব্যবহার আছে।। এই গুল্মটির পাতা ছোট ছোট লম্বা ও পাতার ডগা সরু । ফুল প্রথম অবস্হায় সবুজ রঙের হলেও পাকলে বেগুনী-কালো রঙের হয় । মূলের রং ধূসর ও গন্ধ কাঁচা তেঁতুলের মত সারা বছরই গাছে ফুল ফোটে ও ফল ধরে ।
ডিসেম্বর – জানুয়ারী মাসে মাটি খুঁড়ে শেকড় তোলা হয় । শেকড়গুলি পানিতে ভালভাবে ধুয়ে রৌদ্রে শুকিয়ে নিয়ে তারপর ব্যবহার করা হয়।
[সম্পাদনা] রাসায়নিক উপাদান
সর্পগন্ধা মূলে ইনডোল এলকালয়েড রেয়েছে যাতে রিসারপিন, ডিসারপিন, রেসিনামিন থাকে। অন্যান্যের মধ্যে আজমলীন, আজমালিসিন, সাপেন্টাইন , অলিরোসিন ও আনস্যারচুরেটিড এলকোহল ইত্যাদি রয়েছে।
[সম্পাদনা] উপকারিতা
গাছের মূল নানা প্রকার রোগের চিকিত্সায় লাগে । মূলকে চুর্ণ করে অল্প পরিমাণ খেলে উত্তেজনা ও ঘুম ভাল হয় । দৈহিক দুবর্লতা ও মানসিক অবসাদজনিত রোগেও মূলের চূর্ণ ব্যবহৃত হয় ।
[সম্পাদনা] তথ্যসমূহ
- ↑ Module 11: Ayurvedic। http://www.ars-grin.gov/duke/syllabus/module11.htm। সংগৃহীত হয়েছে: 2008-02-11।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |