সরলা রায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সরলা রায় (জন্ম: ১৮৫৯ (?) - মৃত্যু: ২৯ জুন ১৯৪৬) (ইংরেজি: Sarala Roy) একজন শিক্ষাবিদ । স্ত্রীশিক্ষার প্রসারে তিনি সারা জীবন কাজ করেছেন ।

সরলা রায়ের আদি নিবাস বর্তমান বাংলাদেশের ঢাকার তেলিরবাগ । তাঁর বাবা সমাজ সংস্কারক দুর্গামোহন দাশ । তাঁর স্বামী বিখ্যাত দার্শনিক ও অধ্যাপক প্রসন্নকুমার রায় । লেডি অবলা বসু তাঁর বোন এবং জগদীশচন্দ্র বসু তাঁর ভগ্নীপতি । ভারতের প্রথম বাঙালি এয়ার মার্শাল সুব্রত মুখার্জী তাঁর নাতি । [১]

সরলা রায় ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের প্রথম সেক্রেটারি ছিলেন । এছাড়া তিনি গোখেল মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য এবং নিখিল ভারত মহিলা সম্মিলনের সভানেত্রী ছিলেন । তিনি স্বামীর কর্মক্ষেত্র ঢাকায় একটি মহিলা সমিতি এবং একটি বিদ্যালয় স্থাপন করেন । কলকাতায় এসে স্বর্ণকুমারী দেবীর সখি সমিতির সঙ্গে যুক্ত হন । তাঁরই প্রচেষ্টায় কলকাতার অভিজাত মহিলারা গীতাভিনয় করেন । [১]

রবীন্দ্রনাথ তাঁর অনুরোধে মায়ার খেলা গীতিনাট্য লেখেন এবং নিজে রিহার্সাল পরিচালনা করেন । [১]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. ১.০ ১.১ ১.২ সংসদ বাঙালি চরিতাভিধান - প্রথম খণ্ড - সাহিত্য সংসদ ISBN 81-85626-65-0