রেখা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সরলরেখা থেকে ঘুরে এসেছে)
দুইটি বিন্দুর সংযোগের ফলে রেখা (ইংরেজি: Line)-র সৃষ্টি হয়। অন্যভাবে বললে একটি বিন্দুর চলার পথকে রেখা বলা হয়। এই চলার পথটি যখন সোজা বা সরল হয় তখন তাকে সরলরেখা বলা হয় আর যখন পথটা বাঁকা হয় তখন যে পথটি সৃষ্টি হয় তাকে বলা হয় বক্ররেখা।
রেখার সাহায্যে বিভিন্ন ধরণের জ্যামিতিক আকার তৈরি করা যায়। যেমন সরলরেখার সাহায্যে ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক, পঞ্চভুজ, ইত্যাদি তৈরি করা যায়। আবার বক্ররেখার সাহায্যে তৈরি করা যায় বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, ইত্যাদি।
চিত্রকলাতেও রেখার ব্যবহার উল্লেখযোগ্য। বিভিন্ন ধরনের রেখার ব্যবহারে শিল্পীরা তৈরি করেন তাঁদের নিজস্ব রেখাচিত্র।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
[_en:Line (geometry)]]