সন্দীপন চট্টোপাধ্যায়
সন্দীপন চট্টোপাধ্যায় (২৫ অক্টোবর ১৯৩৩ - ১২ ডিসেম্বর ২০০৫) ছিলেন একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি বাংলা সাহিত্যের 'আভাঁ গার্দ' লেখকগোষ্ঠীর অন্যতম। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল ক্রীতদাস ক্রীতদাসী (১৯৬১), সমবেত প্রতিদ্বন্দ্বী ও অন্যান্য গল্প (১৯৬৯), এখন আমার কোনো অসুখ নেই (১৯৭৭), হিরোশিমা মাই লাভ (১৯৮৯), কলকাতার দিনরাত্রি (১৯৯৬) ইত্যাদি।[১] তিনি বঙ্কিম পুরস্কার ও সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন।
লেখালেখী [সম্পাদনা]
লেখালেখীর জগতে তিনি গল্প লিখেছেন ৭০টি, উপন্যাস ২১টি, এছাড়াও লিখেছেন অসংখ্য নিবন্ধ। একইসাথে লিখেছেন সন্দীপন চট্টোপাধ্যায়ের ডায়েরি, যা তার মৃত্যুর পর প্রকাশিত হয়।
উপন্যাস সমূহ
| উপন্যাস | প্রকাশকাল |
|---|---|
| একক প্রদর্শনী | ১৯৭১ |
| এখন আমার কোনো অসুখ নেই | ১৯৭৭ |
| আমি আরব গেরিলাদের সমর্থন করি | ১৯৮৫ |
| জঙ্গলের দিনরাত্রি | ১৯৮৮ |
| হিরোসিমা মাই লাভ | ১৯৮৯ |
| অস্তিত্ব , অতিথি তুমি | ১৯৯০ |
| কুকুর সম্পর্কে দুটো একটা কথা যা আমি জানি | ১৯৯১ |
| কলেরার দিনগুলিতে প্রেম | ১৯৯২ |
| রিক্তের যাত্রায় জাগো | ১৯৯৩ |
| রুবি কখন আসবে | ১৯৯৩ |
| এখন জীবন অনেক সতেজ স্বাস্থ্যে ভরা | ১৯৯৪ |
| এসো , নীপবনে | ১৯৯৫ |
| কলকাতার দিনরাত্রি | ১৯৯৬ |
| কলকাতা , তুমি কার | ১৯৯৭ |
| কোলাজ | ১৯৯৮ |
| ভারতবর্ষ | ১৯৯৯ |
| আমি ও বনবিহারী | ২০০০ |
| যখন সবাই ছিল গর্ভবতী | ২০০১ |
| ডাবল বেডে একা | ২০০১ |
| স্বর্গের নির্জন উপকূলে | ২০০৩ |
| নিষিদ্ধ স্বপ্নের ডায়েরী | ২০০৩ |
| ধ্বংস্বের মধ্য দিয়ে যাত্রা | ২০০৪ |
ছোটগল্প সংকলন
ক্রীতদাস-ক্রীতদাসী
সমবেত প্রতিদ্বন্দ্ধী ও অন্যান্য
হ্যাঁ প্রিয়তমা
এক যে ছিল দেয়াল
সোনালী ডানার ঈগল
পুরস্কার ও সম্মাননা [সম্পাদনা]
সন্দীপন চট্টোপাধ্যায় যে পুরস্কারগুলি পেয়েছেন, সেগুলি হল:[২]
- ১৯৯৫ - বঙ্কিম পুরস্কার
- ২০০২ - সাহিত্য অকাদেমি পুরস্কার (আমি ও বনবিহারী বইখানির জন্য)