সন্তোষ চন্দ্র ভট্টাচার্য
বিশিষ্ট শিক্ষাবিদ সন্তোষচন্দ্র ভট্টাচার্য (১৯১৫-১৯৭১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন শিক্ষক ছিলেন এবং তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন শহীদ বুদ্ধিজীবী।
সূচিপত্র |
[সম্পাদনা] জন্ম পরিচয় ও শিক্ষাজীবন
১৯১৫ সালের ৩০শে আগষ্ট তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। সন্তোষচন্দ্র ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৭ সালে ইতিহাসে সম্মানের সাথে ব্যাচেলর অব আর্টস এবং ১৯৩৮ সালে একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন।
[সম্পাদনা] কর্মজীবন
১৯৩৯ সালে তিনি জগন্নাথ কলেজ এ প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং সেখানে ১৯৪৯ সাল পর্যন্ত পড়িয়েছেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বয়োজ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন এবং মৃত্যু পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন। সংস্কৃত ভাষায় পণ্ডিত এই গুণী বাংলা এবং ভারত উপমহাদেশের ইতিহাস সম্পর্কে বিশেষজ্ঞ ছিলেন। তিনি এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোষ্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
[সম্পাদনা] হত্যা
১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর দুপুরবেলা মাইক্রবাস নিয়ে কয়েকজন ছাত্র এসে সন্তোষচন্দ্র ভট্টাচার্যকে বলে "স্যার আমাদের সাথে যেতে হবে"। তাকে চোখ বাধা অবস্থায় বর্তমান মীরপুর শহীদ মিনারে নিয়ে গিয়ে হত্যা করা হয়। সন্তোষচন্দ্রর লাশ যখন পাওয়া যায় তখন তার মুখের ভিতর কোন দাঁত ছিল না, মাথায় কোন চুলও ছিল না। [১]
[সম্পাদনা] তথ্যসুত্র
- ↑ ড. নীলিমা ইব্রাহিম, স্মৃতি ১৯৭১, দ্বিতীয় খণ্ড, পৃ ১৪৯, বাংলা একাডেমী, ঢাকা, ISBN = 9-840-72715-X