সদিক রাশির বীজগণিত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] ভেক্টরের দৈর্ঘ্য নির্ণয়

যদি একটি ত্রিমাত্রিক ইউক্লিডীয় স্পেস এ একটি ভেক্টর \overrightarrow\mathbf{a} = a1e1 + a2e2+ a3e3 হয় (যেখানে e1, e2, e3 লম্ব একক ভেক্টর), তবে ভেক্টরটির মান নিম্নরূপভাবে নির্ণয় করা সম্ভবঃ

\left\|\overrightarrow\mathbf{a}\right\|=\sqrt{{a_1}^2+{a_2}^2+{a_3}^2}

উপরের সূত্রটি পিথাগোরাসের উপপাদ্যের ভিত্তিতে কোন ভেক্টর এর মান নির্ণয়ের একটি পদ্ধতি । যেহেতু e1 , e2 , e3 তিনটি লম্ব একক ভেক্টর, সুতরাং এক্ষেত্রে উপরের সূত্রটি প্রয়োগ করা সম্ভব হয়েছে।

এছাড়া কোন ভেক্টরের ডট গুণন এর বর্গমূল নিয়েও ভেক্টর রাশির মান নির্ণয় করা যায়।

\left\|\overrightarrow\mathbf{a}\right\|=\sqrt{\mathbf{a}\cdot\mathbf{a}}


[সম্পাদনা] ভেক্টর যোগের নিয়ম

ধরা যাক \overrightarrow\mathbf{a}=a1e1 + a2e2 + a3e3 এবং \overrightarrow\mathbf{b}=b1e1 + b2e2 + b3e3, যেখানে e1, e2, e3 লম্ব একক ভেক্টর।

সুতরাং \overrightarrow\mathbf{a} এবং \overrightarrow\mathbf{b} এর যোগফল হবেঃ

\overrightarrow\mathbf{a}+\overrightarrow\mathbf{b}
=(a_1+b_1)\mathbf{e_1}
+(a_2+b_2)\mathbf{e_2}
+(a_3+b_3)\mathbf{e_3}

[সম্পাদনা] দুইটি ভেক্টরের যোগ

[সম্পাদনা] দুইয়ের অধিক ভেক্টরের যোগ

[সম্পাদনা] ভেক্টর বিয়োগের নিয়ম

যদি

\overrightarrow\mathbf{a}=a1e1 + a2e2 + a3e3 এবং
\overrightarrow\mathbf{b}=b1e1 + b2e2 + b3e3 হয় তবে-

দুটি ভেক্টর \overrightarrow\mathbf{a} এবং \overrightarrow\mathbf{b} এর বিয়োগফল লেখা যায় এভাবেঃ

\overrightarrow\mathbf{a}-\overrightarrow\mathbf{b}
=(a_1-b_1)\mathbf{e_1}
+(a_2-b_2)\mathbf{e_2}
+(a_3-b_3)\mathbf{e_3}

[সম্পাদনা] ভেক্টর গুণন

[সম্পাদনা] ডট গুণন/স্কেলার গুণন

একটি ভেক্টরকে একটি স্কেলার রাশি দ্বারাও গুণ করা যায়,তবে এক্ষেত্রে গুণফলটিও একটি স্কেলার রাশি হয়। যেমনঃ একটি ভেক্টর \overrightarrow\mathbf{a} কে যদি একটি স্কেলার r দ্বারা গুণ করা হয় তবে গুণফলটিকে এভাবে লিখা যায়ঃ

r\overrightarrow\mathbf{a}=(ra_1)\mathbf{e_1}
+(ra_2)\mathbf{e_2}
+(ra_3)\mathbf{e_3}


আবার দুটি ভেক্টরের মধ্যে ডট গুণন করলেও গুণফলটি একটি স্কেলার রাশি হয়।দুটি ভেক্টরের ডটগুণফলকে এভাবে লেখা যায়ঃ

\overrightarrow\mathbf{a} \cdot \overrightarrow\mathbf{b} = \langle a_1, a_2, \dots, a_n \rangle \cdot \langle b_1, b_2, \dots, b_n \rangle = a_1 b_1 + a_2 b_2 + \dots + a_n b_n


এখানে \overrightarrow\mathbf{a} এবং \overrightarrow\mathbf{b} হলো n ডাইমেনসনের ভেতর অবস্থিত দুটি ভেক্টর; a1, a2,... ......, an হলো \overrightarrow\mathbf{a}এর স্থানাঙ্ক; এবং b1, b2, ........., bn হলো \overrightarrow\mathbf{b} এর স্থানাঙ্ক.

[সম্পাদনা] ক্রস গুণন

[সম্পাদনা] ভেক্টর বীজগণিতের সূত্র সমূহ

[সম্পাদনা] ত্রিভুজ সূত্র

কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি একই ধরনের ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে।

[সম্পাদনা] বহুভুজ সূত্র

দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরগুলোকে যদি এমন ভাবে একই ক্রমে সাজানো হয় যেন প্রথম ভেক্টরের পাদবিন্দু ও শেষ ভেক্টর রাশির শীর্ষবিন্দু যোগ করলে একটি বহুভুজ তৈরি হয় তবে-ঐ বহুভুজের শেষ বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর রাশিগুলোর লব্ধি নির্দেশ করে।

[সম্পাদনা] সামান্তরিক সূত্র

যদি একটি সামান্তরিকের কোন কৌণিক বিন্দু থেকে অঙ্কিত পরস্পর সন্নিহিত দুটি বাহুদ্বারা কোন বিন্দুতে ক্রিয়াশীল একই ধরনের দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করা যায় তবে ঐ বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণদ্বারা ভেক্টরদ্বয়ের মান ও দিক প্রকাশ করা যাবে।

[সম্পাদনা] বিনিময় সূত্র

\overrightarrow{A}+\overrightarrow{B}=\overrightarrow{B}+\overrightarrow{A}

[সম্পাদনা] বণ্টন সূত্র

m(\overrightarrow{A}+\overrightarrow{B})=
m\overrightarrow{A}+m\overrightarrow{B}

[সম্পাদনা] সংযোগ সূত্র

(\overrightarrow{A}+\overrightarrow{B})+\overrightarrow{C}=
\overrightarrow{A}+(\overrightarrow{B}+\overrightarrow{C})

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ