সত্য সাই বাবা (তেলেগু: సత్య సాయిబాబా টেমপ্লেট:IPA-te, পূর্বাশ্রমের নাম সত্যনারায়ণ রাজু) (২৩ নভেম্বর, ১৯২৬[৪] – ২৪ এপ্রিল, ২০১১[৫]) ছিলেন একজন ভারতীয় হিন্দু ধর্মগুরু, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ।[৬] তাঁর ভক্তদের বিশ্বাসে তিনি ছিলেন একজন অবতার ও গডম্যান।[৭] আধ্যাত্মিক শিক্ষক ও অলৌকিক ক্রিয়াপ্রদর্শক।[৪][৮][৯][১০][১১] শূন্য থেকে "বিভূতি" বা পবিত্র ছাই এবং আঙটি, নেকলেস বা ঘড়ির মতো ছোটো ছোটো বস্তু হাজির করে সত্য সাই যুগপৎ খ্যাতি অর্জন ও বিতর্ক সৃষ্টি করেন। যুক্তিবাদীরা এই সব ঘটনাকে সাধারণ জাদুর খেলা বলে থাকেন। অন্যদিকে ভক্তেরা এগুলিকে তাঁর দৈব শক্তির প্রকাশক মনে করেন।[১২] সত্য সাই নিজেকে শিরডি সাই বাবার অবতার বলে দাবি করতেন, যাঁর শিক্ষার মধ্যে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মমতের প্রতিফলন দেখা যেত।[১৩]
সত্য সাই ও তাঁর সংগঠন ভারতে ও ভারতের বাইরে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য দাতব্য সংস্থা চালাতেন। ১৯৯৯ সালের একটি হিসেব অনুযায়ী, সত্য সাইয়ের ভক্তসংখ্যা ৬০ লক্ষের কিছু বেশি। যদিও তাঁর ভক্তদের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করা হয়।[১৪] যেহেতু তাঁর সংগঠনে সদস্যপদের কোনো ব্যবস্থা নেই, সেহেতু তাঁর ভক্তের প্রকৃত সংখ্যা জানা যায় না।[১৩] সত্য সাই অর্গানাইজেশন ১১৪টি দেশে প্রায় ১,২০০টি "সত্য সাই বাবা কেন্দ্র" চালায়।[১৫][১৬] ভারতে সত্য সাই মূলত শহুরে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর "ধনীতম, শিক্ষিত ও পাশ্চাত্য ধারণায় দীক্ষিত" ব্যক্তিদের আকর্ষণ করেছেন।[১৭] ভারতে তিনি একজন সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয়েছিলেন। ভারতের একাধিক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ অসংখ্য ব্যক্তি তাঁর প্রতি অনুরক্ত হন। ২০০২ সালে তিনি দাবি করেছিলেন যে ১৭৮টি দেশে তাঁর ভক্তেরা ছড়িয়ে আছে।[১৮][১৯]
- ↑ Charlene Leslie-Chaden (2004). A compendium of the teachings of Sri Sathya Sai Baba. প্রকাশক: Sai Towers Publishing. p. 526. আইএসবিএন 9788178990422. http://books.google.com/books?id=mSzK8PxgQVcC&pg=PA526। সংগৃহীত হয়েছে: 24 April 2011.
- ↑ Architectural digest. প্রকাশক: Conde Nast Publications. 1 May 1994. http://books.google.com/books?id=YcxUAAAAMAAJ। সংগৃহীত হয়েছে: 24 April 2011.
- ↑ http://sathyasaibaba.wordpress.com/2009/06/14/love-all-serve-all/
- ↑ ৪.০ ৪.১ Edwards, Linda (2001). A Brief Guide to Beliefs: Ideas, Theologies, Mysteries, and Movements. Westminster John Knox Press. p. 137. ISBN 0-664-22259-5.
- ↑ Staff Reporter (24 April 2011). Sathya Sai Baba passes away. প্রকাশক: The Hindu. http://www.thehindu.com/news/national/article1763647.ece। সংগৃহীত হয়েছে: 24 April 2011.
- ↑ Richard Weiss, Victoria University of Wellington – The Global Guru: Sai Baba and the Miracle of the Modern; Available Online: http://www.nzasia.org.nz/downloads/NZJAS-Dec05/7_2_2.pdf
- ↑ Balakrishnan, Deepa (23 November 2007). Sai Baba turns 82, is still going strong. প্রকাশক: CNN-IBN. http://ibnlive.in.com/news/sai-baba-turns-82-is-still-going-strong/52860-3.html?from=search-relatedstories। সংগৃহীত হয়েছে: 2010-01-06.
- ↑ Lochtefeld, James G. (2002). The Illustrated Encyclopedia of Hinduism (Vol. 2 N-Z). New York: Rosen. ISBN 0-8239-2287-1.(pg 583)
- ↑ Nagel, Alexandra (note: Nagel is a critical former follower). "Een mysterieuze ontmoeting ...: Sai Baba en mentalist Wolf Messing". Tijdschrift voor Parapsychologie 368, vol. 72 nr 4, December 2005, pp. 14–17. (টেমপ্লেট:ISO 639 name nl)
- ↑ Lochtefeld, James G. (2002). The Illustrated Encyclopedia of Hinduism (Vol. 1). প্রকাশক: Rosen. আইএসবিএন 0-8239-3179-X. See entry: "Godman".
- ↑ Hummel, Reinhart; Linda W. Duddy (translator) (1984). "Guru, Miracle Worker, Religious Founder: Sathya Sai Baba". Dialogcentret Article in Update IX 3, September 1985, originally published in German in Materialdienst der EZW, 47 Jahrgang, 1 February 1984. This muddled reference needs converting to cite journal.
- ↑ Urban, Hugh B. (2003); “Avatar for Our Age: Sathya Sai Baba and the Cultural Contradictions of Late Capitalism”। Religion 33 (1)। 2010-01-05 তারিখে সংগৃহীত।।
- ↑ ১৩.০ ১৩.১ Babb, Lawrence A. (1991). Redemptive Encounters: Three Modern Styles in the Hindu Tradition. প্রকাশক: University of California Press. (Biography section available online - see google book search). pp. 164–166. আইএসবিএন 0-520-07636-2.
- ↑ Adherents cites Chryssides, George. Exploring New Religions. London, UK: Cassells (1999) (10 million)
*Brown, Mick (2000-10-28). "Divine Downfall". Daily Telegraph. http://www.telegraph.co.uk/health/main.jhtml?xml=/health/2000/10/28/tlbaba28.xml. Retrieved 2007-03-12
*Edwards, Linda (2001). A Brief Guide to Beliefs: Ideas, Theologies, Mysteries, and Movements. Westminster John Knox Press. ISBN 0-664-22259-5.
- ↑ Sai Baba turns 84. প্রকাশক: Thestar.com.my. 2009-12-03. http://thestar.com.my/metro/story.asp?file=/2009/12/3/north/5212802&sec=North। সংগৃহীত হয়েছে: 2010-01-06.
- ↑ The Sai Organization: Numbers to Sai Centers and Names of Countries. প্রকাশক: Sathyasai.org. http://www.sathyasai.org/organize/content.htm#SaiOrg। সংগৃহীত হয়েছে: 2010-01-06.
- ↑ Urban, Hugh B. (2003); “Avatar for Our Age: Sathya Sai Baba and the Cultural Contradictions of Late Capitalism”। Religion 33 (1)। 2010-01-05 তারিখে সংগৃহীত।।
- ↑ Bradsher, Keith (2002-12-01). "A Friend in India to All the World". The New York Times. http://www.nytimes.com/2002/12/01/world/a-friend-in-india-to-all-the-world.html?pagewanted=1। সংগৃহীত হয়েছে: 13 January 2010.
- ↑ Palmer, Norris W. "Baba's World". In: Forsthoefel, Thomas A.; Humes, Cynthia Ann (eds.) (2005). Gurus in America. প্রকাশক: State University of New York Press. (Albany, NY). pp. 97–98. আইএসবিএন 0-7914-6574-8.