শ্রেয়া ঘোষাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রেয়া ঘোষাল
প্রাথমিক তথ্যাদি
জন্ম নাম শ্রেয়া ঘোষাল
জন্ম মার্চ ১২, ১৯৮৪ (1984-03-12) (বয়স ২৮)
উদ্ভব দুর্গাপুর, পশ্চিমবঙ্গ, ভারত
ধরন নেপথ্য কণ্ঠশিল্পী, ভারতীয় শাস্ত্রীয় সংগীত
পেশা গায়িকা
কার্যকাল ২০০২ – বর্তমান
ওয়েবসাইট shreyaghoshal.com

শ্রেয়া ঘোষাল (জন্ম ১২ই মার্চ, ১৯৮৪, রাওয়াতভাতা, রাজস্থান, ভারত) একজন ভারতীয় প্লেব্যাক গায়িকা । তিনি বলিউডের বহু চলচ্চিত্রের গান গেয়েছেন । হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, তামিল, তেলেগু, মালয়ালম, মারাঠি, কানাড়াপাঞ্জাবি ভাষায় গান গেয়েছেন ।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] প্রাথমিক জীবন

শ্রেয়া ঘোষাল পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন । তাঁর পূর্বপুরুষেরা বাংলাদেশের ঢাকার অধিবাসী । তিনি রাজস্থানের কোটার কাছে রাওয়াতভাতা শহরে বড় হন । তাঁর বাবা বিশ্বজিৎ ঘোষাল পারমাণবিক শক্তি কেন্দ্রের একজন প্রকৌশলী ছিলেন । [১]


[সম্পাদনা] ক্যারিয়ার

জিটিভির ‘সা রে গা মা পা’ সঙ্গীত প্রতিযোগীতা জয়ের মাধ্যমে শ্রেয়া ঘোষালের ক্যারিয়ার শুরু হয় । ২০০২ সালে বলিউডের দেবদাস চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে তাঁর চলচ্চিত্রে প্লেব্যাকের অভিষেক ঘটে । এ চলচ্চিত্রের গানগুলোতে কন্ঠ দিয়েই তিনি সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আর ডি বর্মন পুরস্কার সহ নানা পুরস্কার অর্জন করেন ।[২] দেবদাসের পর তিনি বলিউডের এ আর রহমান, প্রিতম, দেবী শ্রী প্রসাদ সহ আরো অনেক সুরকারের সাথে কাজ করেছেন । মাতৃভাষা বাংলায় তাঁর বেশ কয়েকটি গানের অ্যালবাম রয়েছে । হিন্দি ও বাংলা ছাড়াও তিনি তামিল, তেলেগু, মালয়ালম ও কানাড়া ভাষার চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন । তিনি প্রায় ৩০০টির মতো চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন ।[৩] তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন ।


[সম্পাদনা] উল্লেখযোগ্য পুরস্কার ও স্বীকৃতি

• ২০১০ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে দিনটিকে শ্রেয়া ঘোষাল দিবস হিসেবে ঘোষণা করা হয় ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

• শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা – ২০০৩, ২০০৬, ২০০৮, ২০০৯


ফিল্মফেয়ার পুরস্কার

• নতুন সঙ্গীত মেধা হিসেবে আর. ডি. বর্মন পুরস্কার : ২০০৩

• ফিল্মফেয়ার সেরা প্লেব্যাক গায়িকা পুরস্কার : ২০০৩, ২০০৪, ২০০৮, ২০০৯

[সম্পাদনা] পাদটীকা

  1. "Shreya Ghoshal's Profile". Sa Re Ga Ma. Retrieved 7 January 2011.
  2. Priyanka Dasgupta (21 July 2002). Singing in Devdas was God's greatest gift: Shreya Ghoshal. প্রকাশক: Times of India. http://timesofindia.indiatimes.com/city/calcutta-times/Singing-in-Devdas-was-Gods-greatest-gift-Shreya-Ghoshal/articleshow/16690191.cms। সংগৃহীত হয়েছে: 2002-07-21. 
  3. "Shreya Ghoshal's Filmography". Bollywoodhungama. Retrieved 13 August 2011.

[সম্পাদনা] বহিঃসংযোগ


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ