শিখ ধর্ম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাহিত্যিক পরিভাষায় শিখ শব্দটি দ্বারা একজন শিক্ষার্থী বা একজন শিষ্য-কে বুঝায়। গুরু নানক দেব-এর শিষ্যদেরকেই সর্বপ্রথম এই নাম দেয়া হয়। তিনি ১৬শ শতাব্দীতে পাঞ্জাবে শিখ ধর্মমতের গোড়াপত্তন করেন। শিখ ধর্মে হিন্দুধর্ম কে পরিশুদ্ধ করার প্রয়াস চালানো হয়। শিখেরা পঞ্চম সংখ্যাগুরু ধর্মাবলম্বী গোষ্ঠী। তাদের ধর্মগ্রন্থের নাম গুরু গ্রন্থ সাহেব।
শিখদের মূল বিশ্বাসের মধ্যে রয়েছে এক ঈশ্বর Vāhigurū-তে বিশ্বাস এবং তার নামে ধ্যান ও সাধনা করে আত্মিক মুক্তি। তারা তাদের দশ শিখগুরুর শিক্ষাকে মেনে চলেন।
২ কোটি ৩০ লক্ষাধিক শিখ ধর্মাবলম্বীর অধিকাংশ ভারতের পাঞ্জাব রাজ্যে বসবাস করেন এবং শিখ ধর্মের সাথে পাঞ্জাবের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত।
সূচিপত্র |
[সম্পাদনা] দর্শন এবং শিক্ষা
শিখ ধর্মের দার্শনিক চিন্তাধারার মূল এসেছে উত্তর ভারতের দর্শন থেকে। সন্ত মত-এর প্রথাসমূহ ইখ ধর্মের প্রবক্তা গুরু নানকের উপর বিশেষ প্রভাব বিস্তার করেছিল। কয়েকজন সাধু সন্তের জীবনাদর্শ এই ধর্মের দর্শনে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। এদের মধ্যে রয়েছেন রবিদাস এবং কবির। সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণের বিষয়ে শিখ ধর্ম প্রধান গুরুত্ব আরোপ করে। ঈশ্বর ভক্তির যে নমুনা এক্ষেত্রে দেখা যায় তা অনেকটা বৈষ্ণববাদের ভক্তি আন্দোলন-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এর উপর ইসলামী চিন্তাধারায় সুফিবাদের প্রভাব রয়েছে। তবে নানকের শিক্ষা বৈষ্ণববাদের সাথে সম্পূর্ণ বিরোধী এই হিসেবে যে শিখ ধর্মে মূর্তিপুজা নিষিদ্ধ। এছাড়া বৈষ্ণববাদ অস্তিত্বশীল স্রষ্টার অন্য রূপে পৃথিবীদে আগমন এবং আত্মসিদ্ধির বিশেষ গুরুত্বের সাথেও শিখ ধর্মের সম্পর্ক নেই। ভক্তি আন্দোলনের চেয়ে শিখ ধর্ম আরও কঠিন আত্ম সাধনায় বিশ্বাসী। নানকের চিন্তাধারার যে বিবর্তন তার মৃত্যুর পর ঘটেছে তাও শিখ ধর্মের অনন্য দর্শন সৃষ্টিতে বিশেষ ভূমিকা রেখেছে। বুদ্ধিজীবীরা শিখবাদকে একটি অনন্য বিশ্বাস হিসেবে আখ্যায়িত করেছেন। অনেকে একে একটি সমন্বিত ধর্ম নামে আখ্যায়িত করেছেন যা হিন্দু এবং ইসলাম ধর্মের বিভিন্ন বিশ্বাস এবং দর্শনের সমন্বয় সাধনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। শিখরা বিশ্বাস করে, তাদের ধর্ম সরাসরি ঈশ্বর কর্তৃক অনুপ্রাণিত এবং তাদের অনেকেই বিশ্বাস করে শিখ জাতি অনেকের সমন্বয় সাধন করেছে বিধায় কখনই মারমুখী হতে পারেনা।
[সম্পাদনা] ঈশ্বর
[সম্পাদনা] পরিত্রাণ পাওয়ার জন্য সাধনা
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] বহিঃসংযোগ
- DhanGuruNanak.com
- PunjabiJunction.com - শাবাদ গুরুবাণী কিরতান
- Sikhs.org
- Sikh-History.com
- All-About-Sikhs.com
- SriGranth.org - গুরুগ্রন্থসাহেব সার্চ ইঞ্জিন এবং অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ বিষয়ক তথ্য
- SikhNet.com - সম্প্রদায়ের ওয়েবসাইট
- SikhismGuide.org - শিখ ধর্মের গাইড
- GGSSC.org - গুরু গোবিন্দ সিং স্টাডি সার্কেল - অলাভজনক প্রতিষ্ঠান

