শাম্ব পুরাণ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| হিন্দুশাস্ত্র |
|---|
|
ঋগ্বেদীয়
ঐতরেয় |
|
|
|
কালপঞ্জি
|
শাম্ব পুরাণ (সংস্কৃত: शाम्व पुराणम्, Sāmba Purāṇam) একটি সৌর উপপুরাণ। এই পুরাণগ্রন্থটি সূর্যের প্রতি উৎসর্গিত। মুদ্রিত সংস্করণে এর[১] ৮৪টি অধ্যায় দৃষ্ট হয়। ৫৩-৬৮ অধ্যায়ের মধ্যবর্তী অংশ আবার ১৫টি পটলে বিভক্ত। চিরাচরিত পদ্ধতিতে প্রথম অধ্যায়ে গ্রন্থসূচনার পর কৃষ্ণ-পুত্র শাম্বের কাহিনি বর্ণিত হয়েছে এই পুরাণে। কৃষ্ণের অভিশাপে কুষ্ঠ রোগাক্রান্ত শাম্ব চন্দ্রভাগা নদীর তীরে মিত্রবনে নির্মিত সূর্যমন্দিরে সূর্যোপসনার পর রোগমুক্ত হন। এই সমগ্র আখ্যায়িকাটি গ্রন্থে ইক্ষবাকু রাজা বৃহদবল ও মহর্ষি বশিষ্ঠের মধ্যে কথোপকথন আকারে লিপিবদ্ধ। ২৬-২৭ অধ্যায়ে বর্ণিত হয়েছে কিভাবে শাকদ্বীপ থেকে মগ ব্রাহ্মণদের আনয়ণ করে শাম্ব তাঁদের মিত্রবনের সূর্যমন্দিরে পুরোহিত নিয়োগ করেন। গ্রন্থের পরবর্তী অধ্যায়গুলি তন্ত্র প্রভাবিত।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Tripathi, Shrikrishnamani (ed.). Sāmbapurāṇam (Upapurāṇam), Varanasi: Krishnadas Academy, 1983, pp.38-68
|
||||||||