ল্য মোঁদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Le Monde logo.png
ল্য মোঁদ লোগো
প্রকার দৈনিক পত্রিকা
ফরম্যাট বার্লিনার

মালিক গ্রুপ ল্য মোঁদ
সম্পাদক জঁ-মারি কোলোঁবানি
প্রতিষ্ঠাকাল ১৯৪৪
রাজনৈতিক মতাদর্শ কেন্দ্র বাম
ভাষা ফরাসি
সদর দপ্তর Bd Auguste-Blanqui 80,
F-75707 Paris Cedex 13

ওয়েবসাইট: www.lemonde.fr

ল্য মোঁদ (ফরাসি: Le Monde) (বাংলায় পৃথিবী) একটি ফরাসি সন্ধ্যাকালীন দৈনিক পত্রিকা। ২০০৪ সালের তথ্য অনুযায়ী এটির গ্রাহকসংখ্যা সাড়ে তিন লক্ষেরও বেশি। এটি প্রধানতম ফরাসি দৈনিক পত্রিকা।

উবের ব্যভ-মেরি জেনারেল শার্ল দ্য গোলের অনুরোধে এই পত্রিকাটি প্রকাশ করা শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ল্য তঁ পত্রিকার উত্তরসূরী হিসেবে এর যাত্রা শুরু হয়। ১৯৪৪ সালের ১৯শে ডিসেম্বর এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ১৯৯৫ সালের ১৯শে ডিসেম্বর থেকে এটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এর বর্তমান প্রকাশক গ্রুপ ল্য মোঁদ

পত্রিকাটির প্রধান সম্পাদক (rédacteur en chef রেদাক্তর অঁ শেফ) হলেন প্রখ্যাত রাজনৈতিক কার্টুনিস্ট জেরার কুর্তোয়া

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ