লু চাও
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লু চাও (সরলীকৃত চীনা: 吕超; ঐতিহ্যগত চীনা: 呂超; পিনয়িন: Lǚ Chāo) চীনের ২৪ বছর বয়স্ক স্নাতক ছাত্র, যিনি পাইয়ের মান বলার গিনেস রেকর্ড করেন। তিনি ২৪ ঘণ্টা ৪ মিনিট সময় নিয়ে দশমিকের পর ৬৭,৮৯০ ঘর পর্যন্ত পাইয়ের মান শুদ্ধভাবে বলতে সক্ষম হন।[১] দশমিকের পর ৬৭,৮৯১ ঘরের মান বলার সময় তিনি ভুল করে ৫ বলেন, যেটা আসলে ০ হবে। তিনি বলেন,তার দশমিকের পর ১০০,০০০ ঘরের মান পর্যন্ত মুখস্থ ছিল, এবং ৯১,৩০০ বলতে যাচ্ছিলেন । তিনি যে পদ্ধতি ব্যবহার করে মুখস্থ করেন তার উপর একটি বই লেখার পরিকল্পনা করছেন ।তিনি বলেন,দশমিকের পর ১০০,০০০ ঘরের মান পর্যন্ত মুখস্থ করতে তার ১ বছর লেগেছিল। [২]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Chinese student breaks Guiness record by reciting 67,890 digits of pi"। News Guangdong। ২০০৬-১১-২৮। http://www.newsgd.com/culture/peopleandlife/200611280032.htm। সংগৃহীত ২০০৭-১০-২৭।
- ↑ "Interview with Mr. Chao Lu"। Pi World Ranking List। http://www.pi-world-ranking-list.com/lists/details/luchaointerview.html। সংগৃহীত ২০১০-০৩-২৫।