লুক্রেতিওস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুক্রেতিওস (গ্রিক ভাষায়: Λουκρήτιος; পশ্চিমা বিশ্বে লুক্রেটিয়াস নামেও পরিচিত) (৯৯ খ্রিস্টপূর্বাব্দ - ৫৫ খ্রিস্টপূর্বাব্দ) ছিলেন বিখ্যাত রোমান কবি ও দার্শনিক। তার একটি রচনাই বর্তমানে অক্ষত আছে। এপিকুরোসবাদের (বিশেষ করে এপিকুরোসীয় পদার্থবিজ্ঞান) উপর ভিত্তি করে রচিত এই কাব্যগ্রন্থের নাম De Rerum Natura। ইংরেজিতে বইটির নাম "On the Nature of Things" বা "On the Nature of the Universe"।
ক্যালটেকের বিশ্বতত্ত্ববিদ শন ক্যারল সম্প্রতি তার এক ব্লগে লুক্রেতিওসকে বিশ্বের প্রথম কোয়ান্টাম বিশ্বতত্ত্ববিদ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি লুক্রেতিওসের রচনার উদ্ধৃতি দিয়ে বলেন, লুক্রেতিওস পরমাণুবাদের ব্যাখ্যা দিতে গিয়ে প্রচ্ছন্নভাবে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন-এর মত কিছু একটার কথা উল্লেখ করেছিলেন। সে হিসেবে পরিসাংখ্যিক বলবিজ্ঞানেও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। পরমাণুর বিচলন নিয়ে এপিকুরোসের মতবাদকে লুক্রেতিওস সমর্থন করেছেন। এই বিচলনের বিষয়টিই লুটভিগ বোল্ৎসমান অনেক পরে আবিষ্কার করেন। তবে এপিকুরোসবাদী দার্শনিক বা বোল্ৎসমান কারও তত্ত্বই বর্তমানে আর আক্ষরিক অর্থে গ্রহণযোগ্য নয়।[১]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ The First Quantum Cosmologist - কসমিক ভ্যারিয়েন্স ব্লগ, শন ক্যারল