লিয়ন কুপার
|
|
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: লিয়ন কুপার – সংবাদ, বই, গবেষণাপত্র) |
| লিয়ন এন কুপার | |
|---|---|
| জন্ম | ফেব্রুয়ারি ২৮, ১৯৩০ নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র |
| বাসস্থান | যুক্তরাষ্ট্র |
| জাতীয়তা | মার্কিন |
| ক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
| প্রতিষ্ঠান | ব্রাউন বিশ্ববিদ্যালয় |
| প্রাক্তন ছাত্র | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
| পিএইচডি ছাত্রসমূহ |
এলি বিয়েনেনস্টক Alan Saul |
| যেজন্য পরিচিত | অতিপরিবাহিতা কুপার যুগল |
| উল্লেখযোগ্য পুরস্কার | |
লিয়ন ন্যাথান কুপার (জন্ম: ২৮শে ফেব্রুয়ারি, ১৯৩০) মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৭২ সালে জন বারডিন এবং জন রবার্ট শ্রিফারের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ২০-এর দশকে অতিপরিবাহিতা বিষয়ে গুরুত্বপূর্ণ বিসিএস তত্ত্ব প্রদানের জন্য তারা এ পুরস্কার পেয়েছিলেন। এই তিনজনের নামের আদ্যক্ষর দিয়েই বিসিএস তত্ত্ব নামটি রাখা হয়েছে। কুপার ইলেকট্রন যুগল ধারণাটির নামকরণ করা হয়েছে তার নামানুসারে। বর্তমানে তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
মধ্য নাম [সম্পাদনা]
নোবেল পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইটসহ অনেক প্রকাশনাতেই কুপারের পূর্ণ নাম লেখা হয়েছে "লিয়ন নেইল কুপার" । সে হিসেবে তার মধ্য নাম হচ্ছে নেইল। প্রকৃতপক্ষে, কুপারের মধ্য নামের সংক্ষেপ হিসেবে ব্যবহৃত এন অক্ষরটি নেইলের সংক্ষিপ্তরূপ নয়, বরং এ দ্বারা অন্য কিছু বোঝায়। তার পূর্ণ নামের সঠিক বানান হচ্ছে, "লিয়ন এন কুপার" । ইংরেজিতে এই এন-এর পরে কোন ডট-ও নেই। তার পারিবারিক সূত্রে জানা গেছে, "এন" দ্বারা আসলে একটা নামকে বোঝায়, আর সেই নামটি হচ্ছে ন্যাথান।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Leon Neil Cooper
- Cooper's work at Brown University
- Critical Review evaluations of Professor Cooper