লিবইয়া
লিবইয়া একটা নাম যা একইসাথে উত্তর আফ্রিকার একটা স্থান (প্রাচীন লিবইয়া) ও মিশরের রাজা ইপাফুসের কন্যার নামকে নির্দেশ করে যা প্রাচীন গ্রিক পুরাণ ও রোমান পুরাণের আছে।
পরিচ্ছেদসমূহ |
গ্রিক পুরাণে [সম্পাদনা]
গ্রিক পুরাণে লিবইয়া ইথিওপিয়া অথবা সাইথিয়ার মতো অন্যতম একটি পৌরণিক নিদর্শন সম্বলিত একটি স্থান যাতে আছে পরিচিত হেলেনের গ্রিক জগত বা তাদের সদস্যরা। ব্যাক্তিগত পরিচিতির কথার বলতে গেলে লিবইয়া হচ্ছে মিশর ও মেমফিসের রাজা ইপাফুসের কন্যা, যিনি আবার জিউসের ছেলে। দেবতা পোসেইডন লিবইয়াকে ধর্ষণ করেন, ফলে জন্ম নেয় তার যমজ দুই ছেলে বেলুস ও আগেনর। কেউ কেউ তৃতীয় সন্তানের কথা উল্লেখ করেন যার নাম লেলেক্স। এ ধরনের বংশানুক্রম গ্রিক শ্রোতাদের কাছে ইঙ্গিতমূলক, যা জমির ক্ষেত্রে প্রযোজ্য; তবে সাধারণ আধুনিক পাঠকদের কাছে কিছুটা ব্যাখ্যা করা প্রয়োজন।
রোমান পুরাণে [সম্পাদনা]
রোমান পুরাণে লিবইয়া হচ্ছে মিশরের রাজা ইপাফুস ও তার স্ত্রী কাসসিওপিয়ার কন্যা। তিনি নেপচুন নামের একজন বিদেশীকে বিয়ে করেন যার অনেক ক্ষমতা ও আসল নাম অজানা। তাদের ছেলের নাম আবুসির যিনি পরে ঊর্ধ্ব মিশরের একজন উৎপীড়কে পরিণত হন।[১] তিনি প্রাচীন লিবইয়াকে শাসন করতেন ও তার নামে বর্তমান কালে আধুনিক দেশ লিবিয়ার নাম রাখা হয়েছে।[২]
গ্রিক পুরাণের বংশানুক্রমিকা [সম্পাদনা]
গ্রন্থপঞ্জি [সম্পাদনা]
- ↑ Virginia Brown's translation of Giovanni Boccaccio’s Famous Women, pp. 24-25; Harvard University Press 2001; ISBN 0-674-01130-9
- ↑ Id., p. 25
তথ্যসূত্র [সম্পাদনা]
- Isidore, Etymologiae xiv.4.1, 5.1
- Augustine, De civitate dei xviii.12
- Lactantius Placidus, Commentarii in Sattii Thebaida iv.73