লাভ ইজ অল দেয়ার ইজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| লাভ ইজ অল দেয়ার ইজ | |
|---|---|
![]() |
|
| পরিচালিত হয়েছে | জোসেফ বোলোঙ্গা রেনে টেইলর |
| প্রযোজক | এলিয়ট ক্যাস্টনার |
| লেখক | গ্যাব্রিয়েল বোলোঙ্গা জোসেফ বোলেঙ্গা উইলিয়াম শেক্সপিয়র (নাটক) এরিক শ্যাপ্রিও রেনে টেইলর |
| অভিনয়ে | লেইনি কাজান জোসেফ বোলোঙ্গা |
| সঙ্গীত | জেফ বল |
| চলচ্চিত্রায়ন | অ্যালান জোন্স |
| সম্পাদনা | নিকোলাস এলিওপোউলাস ডেনিস এম ও'কনর |
| পরিবেষণা | দ্য স্যামুয়েল গোল্ডউইন কোম্পানি |
| মুক্তিপ্রাপ্ত তারিখ | ১০ মে, ১৯৯৬ |
| সময় | ১২০ মিনিট |
| দেশ | যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
| বক্স অফিস | $৩২,৯২৫ (যুক্তরাষ্ট্র) |
লাভ ইজ অল দেয়ার ইজ (ইংরেজি: Love Is All There Is) ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত, জোসেফ বোলোঙ্গা ও রেনে টেইলর পরিচালিত একটি রোমান্টিক কমেডি চলচ্চিত্র। পরিচালকদ্বয় নিজেরাই ছিলেন এই চলচ্চিত্রের অভিনয়শিল্পী।
কাহিনীসংক্ষেপ [সম্পাদনা]
লাভ ইজ অল দেয়ার ইজ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের রোমিও এন্ড জুলিয়েট গল্পের আধুনিক একটি সংস্করণস্বরূপ। এটির কাহিনী ১৯৯০-এর দশকের নিউ ইয়র্কের ব্রনক্সের। লেইনি কাজান ও জোসেফ বোলোঙ্গা দুজনেই সিলিয়ান, এবং ছোটখাটো ব্যাবসা চালান। পরবর্তীতে তাঁরা মালাসিসি (পল সোরভিনো ও বারবারা ক্যারারা) ও ফ্লোরেন্স থেকে আসা নতুন অভিবাসী, যারা ইতালীয় রেস্টুরেন্ট দিয়েছিলো, তাঁদের সাথে বিরোধে জড়িয়ে পড়েন।
নিউ ইয়র্কের নিউ রশেলের গ্রিন ট্রি কান্ট্রি ক্লাবে চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ হয়। এছাড়া অনেক দৃশ্য ধারণের কাজ নিউ ইয়র্কের ব্রনক্সের সিটি আইল্যান্ডেও হয়।
