লাউ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাউ
লতায় ঝুলছে কচি সবুজ লাউ
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae
বিভাগ: Magnoliophyta
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Cucurbitales
পরিবার: Cucurbitaceae
গণ: Lagenaria
প্রজাতি: L. siceraria
দ্বিপদ নাম
Lagenaria siceraria
(Molina) Standl.

লাউ এক প্রকার লতানো উদ্ভিদ যা এর ফলের জন্যে চাষ করা হয়, যা কিনা কাঁচা অবস্থায় সব্জি হিসেবে খাওয়া হয়, আর পরিপক্ক অবস্থায় শুকিয়ে এটি বোতল, পাত্র বা নল হিসেবে ব্যবহার করা হয়। এ কারণেই লাউ এর ইংরেজি নাম হয়েছে Bottle gourd। লাউ একটি সুস্বাদু সব্জি হিসেবে বাঙালির রসনার পরিতৃপ্তি ঘটিয়ে আসছে। কচি লাউয়ের রং হালকা সবুজ, ভেতরে সাদা রংয়ের শাঁস। লাউ পৃথিবীর অন্যতম পুরনো চাষ হওয়া সব্জি , যদিও তখন একে পাত্র হিসেবে ব্যবহার করা হত।

লাউকে আঞ্চলিক ভাষায় কদু বলা হয়। লাউ সাধারণত লম্বাটে হয়ে থাকে। তবে এর আকার আন্য রকমও হতে পারে। এর র সবুজ। এর বাকল পুরু। এটি সবজি হিসাবে খাওয়া হয়। শুধু লাউ নয় লাউয়ের বাকল, লতা এমনকি পাতাও খাওয়া যায়। লাউ গাছ গুল্ম জাতীয় লতানো উদ্ভিদ। এটি কিছুকে আবলম্বন করে বেড়ে ওঠে।

[সম্পাদনা] গ্যালারি

[সম্পাদনা] তথ্যসূত্র

[উইকিপিডিয়া(ইংরেজি)]

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ