রোভেনা মারকু
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জাতীয়তা | |
| ক্রীড়া | |
| ক্রীড়া | সাঁতার |
রোভেনা মারকু (জন্ম ২১শে মে, ১৯৮৭ স্কোডেরে) আলবানিয়ার একজন অলিম্পিক ফ্রিস্টাইল সাঁতারু। তিনি ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেন।[১]
বেজিং-এর ২০০৮ অলিম্পিকে তিনি ৫০মিটার ফ্রিস্টাইল বিভাগে ২৮.১৫সেকেন্ড সময়ে নতুন আলবানীয় রেকর্ড গড়েন। আগের রেকর্ডটিও তাঁর দখলে ছিল ২৮.৭৯সেকেন্ড সময়ের। ৫৮তম স্থানে তিনি ২০০৮ অলিম্পিক শেষ করেন।[২]
এছাড়া তিনি ২০০৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫০মিটার ফ্রিস্টাইল ও ৫০মিটার ব্রেস্টস্ট্রোক; এবং ২০০৫ ভূমধ্যসাগরীয় গেমসে অংশগ্রহণ করেছেন।
পাদটিকা[সম্পাদনা]
- ↑ মারকুর পাতা from www.sports-reference.com; retrieved 2009-07-03.
- ↑ মারকুর ফলের পাতা from the 2008 Olympics website; retrieved 2009-07-03.