রেবেকা সনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেবেকা সনি

রেবেকা সনি
ব্যক্তিগত তথ্য
ডাকনাম রেব
জাতীয়তা  যুক্তরাষ্ট্র
জন্ম মার্চ ১৮, ১৯৮৭ (1987-03-18) (বয়স ২৬)
ফ্রীহোল্ড বোরো, নিউ জার্সি
উচ্চতা ৫ ফুট 8 ইঞ্চি (১.৭৩ মিটার)
ওজন ১৪০ পাউন্ড (৬৪ কেজি)
ক্রীড়া
ক্রীড়া সাঁতার
সট্রোক ব্রেস্টস্ট্রোক
ক্লাব ট্রোজান সুইম ক্লাব
কলেজ দল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়

রেবেকা সনি (ইংরেজি: Rebecca Soni) (জন্ম: ১৮ মার্চ, ১৯৮৭) বুক সাঁতার বা ব্রেস্টস্ট্রোকে বিশেষজ্ঞ আমেরিকান সাঁতারু। তিনি এ পর্যন্ত অলিম্পিকে পাঁচটি পদক জয়লাভ করেছেন। বর্তমানে তিনি ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক এবং ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিশ্বরেকর্ডের অধিকারী। অলিম্পিকের ইতিহাসে প্রথম নারী হিসেবে সাঁতারের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ২০ সেকেন্ডের কম সময় নিয়েছেন তিনি। লন্ডনে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অলিম্পিক দলের সদস্যরূপে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

পরিচ্ছেদসমূহ

ব্যক্তিগত জীবন [সম্পাদনা]

রেবেকা সনি নিউ জার্সি'র ফ্রীহোল্ডে ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা পিটার সনি হাঙ্গেরীয় বংশোদ্ভূত। মা কিংগা সনি[১] সনি দম্পতি ১৯৮০-এর দশকে রুমানিয়ার ক্লুজ-নাপোকা এলাকা থেকে অভিবাসিত হয়ে এসেছেন। পিটার সনি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে কাজ করছেন এবং মা একজন নার্স বা সেবিকা[২]

ইংরেজি ভাষার পাশাপাশি হাঙ্গেরীয় ভাষায়ও সমানে দক্ষ সনি।[৩] রীতা নামে তাঁর এক বড় বোন রয়েছে। সেও একজন সাঁতারু।[৪] প্রকৃতপক্ষে রেবেকা সনি একজন জিমন্যাস্ট ছিলেন। ১০ বছর বয়সেই তিনি সাঁতারে প্রশিক্ষণ নিতে শুরু করেন।[৫]

২০০৫ সালে নিউ জার্সির প্লেইনসবোরো টাউনশীপের ওয়েস্ট উইন্ডসর-প্লেইনসবোরো হাই স্কুল নর্থ থেকে পড়াশোনা শেষ করেন।[৬]. ২০০৯ সালে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। যোগাযোগ বিষয়ে ইউএসসি আনেনবার্গ স্কুল ফর কমিউনিকেশনে ভর্তি হন। ইউএসসিতে থাকাকালীন তিনি ছয়বার এনসিএএ চ্যাম্পিয়ন হন। ২০০৬ সালে ২০০ গজ ব্রেস্টস্ট্রোক এবং ২০০৮ ও ২০০৯ সালে ১০০ গজ ব্রেস্টস্ট্রোকে চ্যাম্পিয়ন হয়ে তিনি তার দক্ষতা প্রদর্শন করেন।[৭][৮]

খেলোয়াড়ী জীবন [সম্পাদনা]

রেবেকা সনি বর্তমানে লস এঞ্জেলেসভিত্তিক ট্রোজান সুইম ক্লাবের পক্ষ হয়ে সাঁতারে অংশগ্রহণ করেন। বিশ্বরেকর্ডের অধিকারী জেসিকা হার্ডির প্রশিক্ষক ডেভ সেলো তাঁর কোচ হিসেবে রয়েছেন। সনি বড় ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় এ পর্যন্ত মোট ২১টি পদক জয় করেছেন। তন্মধ্যে তিনি ১৩ সোনা, ৭ রূপা এবং ১ ব্রোঞ্জ পদক লাভ করেছেন অলিম্পিক, ফিনা বিশ্ব সাঁতার প্রতিযোগিতা, বিশ্ব বিশ্ববিদ্যালয় ক্রীড়া এবং প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশীপে। ২০০৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্‌সের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তিনি তাঁর আগমন বার্তা তুলে ধরেন। এতে তিনি ২ রূপা এবং এক সোনা জয় করেছিলেন।

বিশ্বরেকর্ড [সম্পাদনা]

নং দূরত্ব বিষয় সময় প্রতিযোগিতা স্থান তারিখ বয়স
২০০ মিটার ব্রেস্টস্ট্রোক ২:২০.২২ ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স বেইজিং, চীন 02008-০৮-15August ১৫, ২০০৮ ২১
১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ১:০৪.৮৪ ২০০৯ বিশ্ব সাঁতার প্রতিযোগিতা রোম, ইতালি 02009-০৭-27July ২৭, ২০০৯ ২২
২০০ মিটার ব্রেস্টস্ট্রোক ২:১৪.৫৭ ২০০৯ ডুয়েল ইন দ্য পুল ম্যানচেস্টার, যুক্তরাজ্য 02009-১২-18December ১৮, ২০০৯ ২২
১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ১:০২.৭০ ২০০৯ ডুয়েল ইন দ্য পুল ম্যানচেস্টার, যুক্তরাজ্য 02009-১২-19December ১৯, ২০০৯ ২২
৪×১০০ মিটার মিডলে রীলে ৩:৪৫.৫৬ (সনি, কফলিন, ভলমার, ফ্রাঙ্কলিন) ২০১১ ডুয়েল ইন দ্য পুল আটলান্টা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র 02011-১২-16December ১৬, ২০১১ ২৪
২০০ মিটার ব্রেস্টস্ট্রোক ২:২০.০০ ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স লন্ডন, যুক্তরাজ্য 02012-০৮-01August ১, ২০১২ ২৫
২০০ মিটার ব্রেস্টস্ট্রোক ২:১৯.৫৯ ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স লন্ডন, যুক্তরাজ্য 02012-০৮-02August ২, ২০১২ ২৫

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. "2008 Beijing Summer Olympics profile of Rebecca Soni"। NBC Olympics। archived from the original on 2011-01-20http://www.webcitation.org/5vtSBFepq। সংগৃহীত 2011-01-20
  2. "USA Swimming athlete: Rebecca Soni"। United States Olympic Committeehttp://swimming.teamusa.org/athletes/rebecca-soni। সংগৃহীত 2011-01-09
  3. "Az USA-nak nyert aranyat az 1. magyar bajnok (in Hungarian)"। Sport Géza। 2008-08-15http://sportgeza.hu/2008/peking/tud-e_magyarul_az_amerikai_olimpiai_bajnok_/। সংগৃহীত 2010-07-27
  4. "Smiling Soni On Salo And More"। SwimNews.com। 2010-03-06। archived from the original on 2010-10-04http://www.webcitation.org/5tEzCnVbu। সংগৃহীত 2010-10-04
  5. "Get to know your college Olympian"Sports Illustrated। 2008-08-15। archived from the original on 2010-10-03http://www.webcitation.org/5tDdTsxAk। সংগৃহীত 2010-10-03
  6. "USC Signs 7 Prep Stars"। CSTV। 2004-11-15http://www.usctrojans.com/sports/w-swim/spec-rel/111504aab.html। সংগৃহীত 2010-07-27
  7. "USC's Rebecca Soni Defends 100 Breast Title"Swimming World Magazine। 2009-03-20। archived from the original on 2010-10-03http://www.webcitation.org/5tDejssqC। সংগৃহীত 2010-10-03
  8. "USC's Rebecca Soni Joins Mount Rushmore of NCAA Swimming With Fourth Straight Win of 200 Breast"Swimming World Magazine। 2009-03-21। archived from the original on 2010-10-03http://www.webcitation.org/5tDeX5hLc। সংগৃহীত 2010-10-03