রেডিও ফুর্তি
| 200px | |
| প্রচারের স্থান | Dhaka, Bangladesh |
|---|---|
| সম্প্রচার এলাকা | |
| স্লোগান | Radio Maanei Foorti |
| ফ্রিকোয়েন্সি | 88.0 FM Dhaka Chittagong Sylhet Upcoming Stations Rajshahi Khulna Barishal Maymansingh Cox's Bazar |
| প্রথম সম্প্রচার | সেপ্টেম্বর ২২, ২০০৬ |
| Format | Music radio |
| ভাষা | Bengali |
| ওয়েবকাস্ট | live.radiofoorti.fm |
| ওয়েবসাইট | www.radiofoorti.fm |
রেডিও ফুর্তি বাংলাদেশের একটি এফ এম রেডিও চ্যানেল। ২০০৭ এর ২২ জুলাই থেকে চট্টগ্রামে রেডিও ফুর্তি তার সম্প্রচার শুরু করে। ঢাকার স্টেশনের ১৫০ কিমি পর্যন্ত ট্রান্সমিশন ক্ষমতার আওতায় ঢাকাসহ নারায়নগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, চাঁদপুর, ব্রাম্মনবাড়িয়া, নরসিংদী, ভৈরব, হবিগঞ্জ এবং আশেপাশের এলাকাসমূহে রেডিও ফুর্তি শোনা যায়।
পরিচ্ছেদসমূহ |
এফ এম রেডিও [সম্পাদনা]
এফএম শব্দের অর্থ ফ্রিকোয়েন্সি মডুলেশন। ১৯৪৬ সালে মনো এফএম ব্যন্ডের আবিস্কার হয়। এর ১৪ বছর পর ১৯৬০ সালে তা উন্নতি হয়ে স্টেরিও এফএম ব্যান্ডে রূপ নেয়। সারা বিশ্বের সকল ফ্রিকোয়েন্সি ৮৭.৫ থেকে ১০৮.০ মেগাহার্জের রেঞ্জের মধে্য সীমাবদ্ধ থাকে। কিন্তু ব্যাতিক্রম হিসাবে যুক্তরাষ্ট্রের জন্য ৮৭.৯ থেকে ১০৭.৯ মেগাহার্জ এবং জাপানের জন্য ৭৬.০ থেকে ৯০.০ মেগাহার্জ বরাদ্ধ রয়েছে। বাংলাদেশে বেশকিছু এফএম রেডিও চ্যানেল রয়েছে যা রাজধানী ঢাকা ও ঢাকার আশেপাশে এবং চট্টগ্রামের কিছূ এলাকাতে নেটওয়ার্কের আওতাধীন। রেডিও চ্যানেলগুলো হচ্ছে ভয়েস অব আমেরিকা ৯৭.৬ মেগাহার্জ, রেডিও টুডে ৮৯.৬ মেগাহার্জ, রেডিও ফুর্তি ৮৮.০ মেগাহার্জ, বিবিসি ১০০.০ মেগাহার্জ, রেডিও আমার ৮৮.৪ মেগাহাজর্, ট্রাফিক কার্যক্রম ১০৩.২ মেগাহার্জ, রেডিও বাংলাদেশ ১০৬.৫ মেগাহার্জ, [১]
ইতিহাস [সম্পাদনা]
২০০৬ সালের ১৭ আগস্ট রেডিও ফুর্তি ঢাকার স্টেশনের মধ্য দিয়ে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। তারপর সেই বছরেরই ২১ সেপ্টেম্বর রেডিও ফুর্তি ২৪ ঘণ্টার আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে।২০০৭ এর ১৪ সেপ্টেম্বর রেডিও ফুর্তিও ফ্রিকোয়েন্সী পরিবর্তণ করে ৮৮.০ এফএম করা হয়েছে।ফিকোয়েন্সীর এই পরিবর্তন হয় শুধুমাত্র ঢাকা স্টেশনের জন্য। বৃহত্তর চট্টগ্রামের শ্রোতারা আগের মতোই ৯৮.৪ এফএম-এ অনুষ্ঠান শুনতে পান।
অনুষ্ঠানসূচী [সম্পাদনা]
রেডিও ফুর্তি মিউজিক এবং তারুন্য নির্ভর রেডিও স্টেশন। ফলে তরুণদের কাছে খুব তাড়াতাড়িই জনপ্রিয় হয়ে উঠে চ্যানেলটি। রেডিও ফুতির একঝাক তরুণ রেডিও জকি তাদের প্রতিভা ও মননের মাধুর্যে উপস্থাপনায় চমৎকার এক ধারা তৈরি করে।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ পোষ্ট করেছেন admin। "নতুন রূপে রেডিও -এর ফিরে আসা | সমকাল দর্পণ"। Shamokaldarpon.com। সংগৃহীত 2010-03-01।