রাসপুতিন
| রাসপুতিন | |
|---|---|
| জন্ম | ১৮৭২ |
| মৃত্যু | ১৯১৬ |
| যে জন্য পরিচিত | সন্ন্যাসী |
রাসপুতিন (জন্ম: ১৮৭২ - মৃত্যু: ১৯১৬) এর পুরো নাম গ্রেগরি ইয়েফেমোভিচ রাসপুতিন। তিনি একজন রুশ সন্ন্যাসী এবং জার ২য় নিকোলাস এর দরবারের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। রাজদম্পতির উপর তার ব্যাপক প্রভাব ছিল বলে ধারণা করা হয়। এছাড়া অনেকে তাকে চরিত্রহীন লম্পট এবং সে সময়ের রুশ রাজনীতিতে নানা ধরণের দুষ্কর্মের হোতা বলে মনে করেন। ১ম বিশ্বযুদ্ধের সময় জার্মানীর প্রতি সহানুভূতিশীল থাকায় রাজ দরবারের একদল বিশিষ্ট ব্যক্তি তাকে গুপ্তভাবে হত্যা করে।
পরিচ্ছেদসমূহ |
জন্ম ও শিক্ষাজীবন [সম্পাদনা]
রাসপুটিনের জন্ম হয় তুরা নদীর তীরে পক্রভস্কায়া নামে সাইবেরিয়ার ছোট্ট একটি গ্রামে । জন্মের তারিখ নিশ্চিত নয়, তবে ঐতিহাসিকদের মতে তা ১৮৬৩ থেকে ১৮৭৩ এর মধ্যে । রাসপুটিনের শৈশব সম্পর্কে যা জানা যায় তার পুরোটাই পারিবারিক সূত্র থেকে পাওয়া মৌখিক ইতিহাস । জানামতে রাসপুটিনের দুইজন সহদোর ছিলেন । বড় ভাই দমিত্রি এবং বোন মারিয়া ।