রাধা বিনোদ পাল
| রাধা বিনোদ পাল | |
|---|---|
টোকিওর ইয়াসুকুনি শ্রাইনে, জাপান রাধা বিনোদ পালের সম্মানে নির্মিত সম্মানে স্মৃতিস্তম্ভ |
|
| জন্ম | ২৭ জানুয়ারি, ১৮৮৬ |
| মৃত্যু | ১০ জানুয়ারি, ১৯৬৭ (৮০ বছর) |
| পেশা | আইনবিদ |
| জাতীয়তা | ভারতীয় |
ডঃ রাধা বিনোদ পাল (জন্ম:২৭শে জানুয়ারি, ১৮৮৬-মৃত্যু: ১০ই জানুয়ারি, ১৯৬৭) একজন ভারতীয় আইনবিদ। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি যুদ্ধাপরাধীর প্রতিশ্রুতিবদ্ধ দূরপ্রাচ্যর ট্রায়াল জন্য আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি "জাপান-বন্ধু ভারতীয়" বলে খ্যাত। জাপানিদের ইতিহাসে রাধা বিনোদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। জাপানের টোকিও শহরে তাঁর নামে রয়েছে জাদুঘর, রাস্তা, রয়েছে স্ট্যাচু। এমনকি জাপান বিশ্ববিদ্যালয়ে একটি রিসার্চ সেন্টার রয়েছে। তিনি আইন সম্পর্কিত বহু গ্রন্থের রচনা করেন।
সূচিপত্র |
[সম্পাদনা] প্রাথমিক জীবন
১৮৮৬ খ্রিস্টাব্দের ২৭শে জানুয়ারি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার "মধুরাপুর" ইউনিয়নের "মৌজা সালিমপুরের" অধীন "তারাগুনিয়া" গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। এলাকাটি এখন জজপাড়া নামে পরিচিত। পিতা বিপিন বিহারি পাল।
[সম্পাদনা] শিক্ষাজীবন
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান গ্রামের গোলাম রহমান পণ্ডিতের কাছে তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি। কুষ্টিয়া হাইস্কুলে তিনি মাধ্যমিক পর্যায় পর্যন্ত লেখাপড়া করেন। ১৯২০ সালে আইন বিষয়ে স্নাতকোত্তর ও ১৯২৫ খ্রিস্টাব্দে আইনে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯১৯-২০ খ্রিস্টাব্দে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে অধ্যাপনা দিয়ে তাঁর কর্মজীবনের শুরু। ১৯২৫-১৯৩০ মেয়াদে এবং পরবর্তীতে ১৯৩৬ খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইনে অধ্যাপনা করেন। পরে কলকাতা হাইকোর্টে আইন পেশায় যোগদান করেন। ১৯৪১-৪৩ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৩-৪৪ মেয়াদে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
[সম্পাদনা] কৃতিত্ব
প্রতিভাবান ব্যক্তিত্ব রাধা বিনোদ পালের সুখ্যাতি শুধু পাকিস্তান-ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৬-৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত জাপানের রাজধানী টোকিও মহানগরে জাপানকে যুদ্ধাপরাধী সাব্যস্ত করে যে বিশেষ আন্তর্জাতিক আদালতে বিচার হয়, তিনি ছিলেন সেই আদালতের অন্যতম বিচারপতি। তিনি তাঁর ৮০০ পৃষ্ঠার যৌক্তিক রায় দিয়ে জাপানকে “যুদ্ধাপরাধ”-এর অভিযোগ থেকে মুক্ত করেন। এ রায় বিশ্বনন্দিত ঐতিহাসিক রায়ের মর্যাদা লাভ করে । এরপর তিনি জাপান-বন্ধু ভারতীয় বলে খ্যাতি অর্জন করেন।[১]
[সম্পাদনা] মৃত্যু
তিনি ১৯৬৭ খ্রিস্টাব্দের ১০ই জানুয়ারি কলকাতায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
[সম্পাদনা] তথ্যসূত্র
[সম্পাদনা] বহিঃসংযোগ
- http://www.sdh-fact.com/CL02_1/65_S3.pdf ( Justice Pal's Profile)
- http://www.sdh-fact.com/CL02_1/65_S4.pdf ( the full texts of Dissentient judgment of Justice Pal International Military Tribunal for the Far East)
- http://www.nankingatrocities.net/Tribunals/imtfe_01.htm (includes a picture and additional details)
- http://homepage3.nifty.com/kadzuwo/history/Hall-content.htm (Original judgment by Justice Radhabinod Pal)
- Decades After War Trials, Japan Still Honors a Dissenting Judge