রাইবোজোম
রাইবোজোম জীব কোষে অবস্থিত রাইবোনিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র কণা।
পরিচ্ছেদসমূহ |
আবিস্কার [সম্পাদনা]
১৯৪৩ সালে ক্লড প্রথম কোষের মধ্যে রাইবোজোম আবিস্কার করেন।১৯৫৫ সালে প্যালডে এর নামকরণ করেন।তাই একে ক্লডের দানা বা প্যালডের দানা বলা হয়।
অবস্থান [সম্পাদনা]
প্রাক-কেন্দ্রিক ও সু-কেন্দ্রিক উভয় প্রকার কোষে এদের পাওয়া যায়।এগুলো সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় এবং নিউক্লিয়ার মেমব্রেন এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাত্রে যুক্ত অবস্থায় পাওয়া যায়।
গঠন [সম্পাদনা]
রাইবোজোম নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সমন্বয়ে গঠিত। ইহা দুটি অধঃএককের সমন্বয়ে গঠিত। অধঃএককদুটি ম্যাগনেশিয়াম ও ক্যালশিয়াম দ্বারা যুক্ত।
প্রকারভেদ [সম্পাদনা]
ক. ৫৫S-মাইটোকন্ড্রিয়ায় উপস্থিত রাইবোজোম।
খ. ৬০S-ছত্রাকে উপস্থিত রাইবোজোম।
গ. ৭০S-প্রোক্যারিওটিক কোশে উপস্থিত রাইবোজোম।
ঘ. ৮০S-ইউক্যারিওটিক কোশে উপস্থিত রাইবোজোম।
কাজ [সম্পাদনা]
ক. প্রোটিন সংশ্লেষণের কাজ করে।
খ. সংশ্লেষিত প্রোটিনকে গলজিদ্রব্যে প্রেরণ করে।
গ. অনেক সময় স্নেহ জাতীয় পদার্থ গঠনে সাহায্য করে।