রবিনা মুকিমার
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জাতীয়তা | আফগানিস্তান |
| জন্ম | ৩ জুলাই ১৯৮৬ |
| ক্রীড়া | |
| ক্রীড়া | দৌড়বাজী |
রবিনা জালালি, বা রবিনা মুকিমার (জন্ম ৩রা জুলাই, ১৯৮৬ কাবুল, আফগানিস্তানে) একজন প্রাক্তন অলিম্পিক প্রতিযোগী যিনি ২০০৪ ও ২০০৮ অলিম্পিক গেমস ছাড়াও আরও ৩০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১০০মিটার দৌড়ে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন।[১] [২] খেলো্য়াড় জীবনে তিনি মুকিমার পদবী ব্যবহার করতেন। তবে তিনি আফগান সংসদের নিম্নকক্ষ উলেসি জিরগাতে সদস্য আসনের জন্য নির্বাচন লড়েছেন তাঁর পারিবারিক পদবী জালালি নিয়ে।[১]
মুসলিম মহিলাদের চিরাচরিত মস্তকআবরণী হিজাব পরে তিনি দৌড়ে অংশনিতেন, যা আন্তর্জাতিক ঔৎসুক্যের কারণ হয়।[১] আরও একটি কারণ হল তিনি প্রথম দুজন আফগান মহিলার একজন যিনি অলিম্পিক গেমসে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন। তিনি জুডোকা ফ্রিবা রাজাই-এর সাথে এথেন্সে অনুষ্ঠিত ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেন।
জালালিরা নয় ভাইবোন ( সাত বোন ও দুই ভাই)। তাঁর পিতা কম্পিউটার ব্যবসায়ী ছিলেন। এখন তিনি আফগান মহিলাদের সেলাই শেখানোর অলাভজনক সংস্থা চালান।[১] তালিবান জমানায় জালালি বাড়িতেই পড়াশোনা করেন, কারণ সে সময় মেয়েদের বিদ্যালয় যাওয়া নিষিদ্ধ ছিল। ২০০১ সালের পর তিনি বিদ্যালয়ে ভর্তি হন।[১] তালিবান শাসনকালের সম্পর্কে তিনি বলেন: "তালিবান শাসনে মহিলাদের কিছুই করার ছিলনা। বিদ্যালয়ে যাওয়া যেত না। খেলা যেত না, কিছুই করা করা যেত না। সর্বদা শুধু বাড়িতে থাকতে হত।"[৩]
পরিচ্ছেদসমূহ |
২০০৪ অলিম্পিকস [সম্পাদনা]
মুকিমার মহিলাদের ১০০মিটারে প্রতিদ্বন্দ্বিতা করেন।[৪] হিটে আটজনের মধ্যে সপ্তম হয়ে তিনি প্রতিযোগিতা শেষ করেন ১৪.১৪সেকেন্ড সময়ে সোমালিয়ার ফার্তুন আবুকর ওমরের থেকে ০.১৫ সেকেন্ড আগে। প্রতিযোগিতাটিতে ১১.১৭সেকেন্ড সময়ে জয়ী হন জামাইকার ভেরোনিকা ক্যাম্পবেল।[৫] এই সময় মুকিমারের বয়স ছিল মাত্র ১৭ বছর।[৬] বাকি প্রতিযোগীদের মত এরোডাইনামিক পোষাকের বদলে তিনি "টি-শার্ট ও লম্বা সবুজ রঙের ট্র্যাক প্যান্ট" পরে দৌড়েছিলেন।[৭]
২০০৮ অলিম্পিক [সম্পাদনা]
বেইজিং-এ অনুষ্ঠিত ২০০৮ অলিম্পিকে প্রথমে তাঁর অংশগ্রহণ করার কথা ছিল না,[৮] কিন্তু জুন মাসে মেহবুবা আদিয়ার অনুশীলন কেন্দ্র ছেড়ে নরওয়েতে রাজনৈতিক আশ্রয় চাইলে[৯], মুকিমার আফগান দলের[১০] সদস্যপদ গ্রহণ করেন। ২০০৮ অলিম্পিকে তিনি ১০০মিটার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, ও প্রথম রাউন্ডে ১৪.৮০সেকেন্ড সময়ে অষ্টম স্থান অধিকার করেন। ফলে আর অগ্রসর হতে পারেননি।[২]
গার্ডিয়ান তাঁকে অলিম্পিক আদর্শের সত্যিকারের প্রতিভূ বলে বর্ণনা করে বলে:
- "The অলিম্পিক বলয়গুলি এই গ্রহের সবচেয়ে পরিচিত চিহ্ন এবং সমস্ত ব্যবসায়ীক প্রতিষ্ঠান একে নরম পানীয় ও ক্রেডিট কার্ডের বিজ্ঞাপন করে তুলতে বধ্যপরিকর। উপরন্তু ড্রাগ কেলেঙ্কারি ও চুড়ান্ত বাহুল্য থাকা সত্বেও এখনো কিছু প্রতিযোগী আছেন যাঁরা অলিম্পিক আদর্শের সত্যিকারের প্রতিভূ। যেমন এই আফগান প্রতিযোগী যাকে তালিবানদের থেকে লুকিয়ে থাকতে হত, যেমন এই [[দাইয়ান গার্সিয়া দোস স্যান্টোস|বস্তি থেকে উঠে আসা ব্রাজিলীয় জিমন্যাস্ট, যেমন এই ইকুয়েডোরিয়ান ওয়াকার যিনি প্রথম স্বর্ণপদক জয়ের পর ৪৫৯কিমি হেঁটে তীর্থ করতে গেছিলেন। এঁরা হয়ত জিতবেন না, কিন্তু এঁরা সবাই আমাদের প্রশংসার যোগ্য।"[৩]
রাজনৈতিক জীবন [সম্পাদনা]
তিনি যুব ও মহিলা সমাজের অধিকারের দাবীতে নির্দল হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।[১][১১] তাঁর প্রতিশ্রুতি ছিল নির্বাচনে জিতলে আফগানিস্তানে বিদ্যালয়স্তরে খেলাধুলার উন্নতিসাধন।[১১] যদিও তিনি নির্বাচনে পরাজিত হন।[১২]
আরও দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ ১.৫ David Nakamura (১১ই সেপ্টেম্বর, ২০১০)। "One of Afghanistan's rare female Olympians now running for parliament"। The Washington Post। http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/09/11/AR2010091102504.html?hpid=topnews।
- ↑ ২.০ ২.১ Athlete biography: Robina Muqimyar, beijing2008.cn, ret: ২৭শে আগস্ট ২০০৮
- ↑ ৩.০ ৩.১ "True Olympians", The Guardian, ১লা আগস্ট, ২০০৪
- ↑ "Afghan women's Olympic dream", BBC, June 22, 2004
- ↑ "The first Afghan women to participate in Track & Field: Robina Muqimyar 7th out of 8 in 100 meter sprint", National Olympic Committee of the Islamic Republic of Afghanistan
- ↑ "Afghan women making Olympic history", USA Today, ১৭ আগস্ট, ২০০৪
- ↑ "Afghan Woman Runs Toward Olympics Despite Jeers, Potential Danger", Associated Press, ১৬ই মার্চ, ২০০৮
- ↑ "Afghan Athletes Train for Beijing Olympic ", Afghan embassy to the United States, ২৯শে এপ্রিল, ২০০৮
- ↑ Fears ease after missing Afghan athlete found, Times of London, ১০ই জুলাই
- ↑ "Olympics-Against all odds, Afghans try their luck in Beijing", Reuters, ৯ই আগস্ট, ২০০৮
- ↑ ১১.০ ১১.১ "Topic Running for Women's Rights in Afghanistan"। The NATO Channel। সংগৃহীত September 11, 2010।
- ↑ "Jalali, Robina Muqimyar Mrs"। Whos Who in Afghanistan?। সংগৃহীত December 6, 2011।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- IAAF রবিনা মুকিমার-এর পরিলেখ
- Official website
- Facebook Robina Jalali
- Afghan woman runs for parliament (Slide show)
- Afghanistan Online
- "A Run to The Future", Time, April 11, 2004
- "Athlete Biography", Beijing 2008 official website