যমুনা বহুমুখী সেতু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যমুনা সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১৩তম এবং দক্ষিণ এশিয়ার ৫ম দীর্ঘতম সেতু।[তথ্যসূত্র প্রয়োজন] যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত জল আয়তানিক পরিমাপের দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এইটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত অভ্যান্তরীন পন্য এবং যাত্রী পরিবহন ব্যবস্হা দ্রত করে ।[১] বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসে জাতির পিতার নামানুসারে এ সেতুর নামকরণ করে বঙ্গবন্ধু সেতু।

সূএ [সম্পাদনা]

  1. বঙ্গবন্ধু সেতু