ম্যালেরিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ম্যালেরিয়া
শ্রেণীবিন্যাস ও বহিঃসংযোগ

মানব রক্তে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের এর রিং-দশা এবং গ্যামেটোসাইট
আইসিডি-১০ বি৫০.
আইসিডি- ০৮৪
ওএমআইএম ২৪৮৩১০
ডিজিস ডেটাবেজ ৭৭২৮
মেডলাইনপ্লাস ০০০৬২১
ইমেডিসিন med/১৩৮৫ emerg/৩০৫ ped/১৩৫৭
মেএসএইচ+ সি০৩.৭৫২.২৫০.৫৫২

ম্যালেরিয়া(ইংরেজি ভাষায়: Malaria): ম্যালেরিয়া কথার অর্থ হল bad air বা খারাপ বায়ু। ম্যালেরিয়া এককোষীয় পরজীবী দ্বারা ঘটিত এবং অ্যানোফিলিস মশা দ্বারা বাহিত এক ধরনের সংক্রামক রোগ। [১] এটি আমেরিকা, এশিয়া, এবং আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় এবং ‌উপ‌-গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বহুবিস্তৃত। প্রত্যেক বছর, প্রায় ৫১.৫ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হন এবং প্রায় দশ থেকে ত্রিশ লক্ষ মানুষ প্রাণ হারান যাদের মধ্যে বেশিরভাগই আফ্রিকার সাহারা অঞ্চলের শিশু।

ম্যালেরিয়া খুবই পরিচিত একটি সংক্রামক রোগ এবং এটি একটি বৃহৎ জনস্বাস্থ্য সমস্যা। রোগটি প্লাজমোডিয়াম বর্গের এককোষীয় পরজীবীর দ্বারা ঘটিত হয়। কেবল চার ধরনের প্লাজমোডিয়াম পরজীবী মানুষের মধ্যে সংক্রমন ঘটায়; এদের মধ্যে সবথেকে বেশি প্রভাবিত করে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এবং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স[২] কিন্তু বাকি দুটি প্রজাতি (প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ম্যালেরি) ও মানুষকে প্রভাবিত করতে পারে।

ম্যালেরিয়া স্ত্রী-অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে সংক্রামিত হয়। ম্যালেরিয়ার পরজীবী লোহিত রক্তকণিকার মধ্যে বংশবৃদ্ধি করে, ফলে রোগীর শরীরে রক্তাল্পতার লক্ষণ দেখা যায়। অন্যান্য সাধারণ লক্ষণসমূহ হল কাঁপুনি দিয়ে জ্বর, শীতশীত ভাব এবং বমি-বমি ভাব। এই রোগের মারাত্মক দশায় রোগীর কোমা এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

মশারি বা কীটনাষকে ডোবানো মশারি [২] কিংবা অন্যান্য মশা প্রতিরোধক ব্যবহার করে, মশার কামড় প্রতিরোধ করার মাধ্যমে ম্যালেরিয়া সংক্রমণ হ্রাস করা সম্ভব। মশা নিয়ন্ত্রণের অন্যান্য উপায় হল কীটনাষক প্রয়োগ এবং জমা জল বের করা দেওয়া যেখানে সাধারণত মশা ডিম পাড়ে।

কুইনাইন অথবা আর্টিমেসিনিন গ্রুপের ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ দিয়ে এই রোগের চিকিৎসা করা হয়।

[সম্পাদনা] পিলের জ্বর

মশা উপদ্রুত বাংলায় ম্যালেরিয়া সারাবছর হতে পারে (hyper endemic) এবং কারো কারো একসঙ্গে একাধিক সংক্রমণ হতে পারে। এর ফলে প্লীহা বা পিলে খুব বড় হয়ে যেতে পারে (hypersplenism) তাই এর ডাকনাম ছিল পিলের জ্বর।


[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

ম্যালেরিয়া কি?

ম্যালেরিয়া


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ