ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি ক্রেস্ট
পূর্ণ নাম ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব
ডাকনাম সিটি, দ্য সিটিজেনস, দ্য স্কাই ব্লুজ, দ্য ব্লুজ
প্রতিষ্ঠা ১৮৮০
ওয়েস্ট গর্টন (সেইন্ট. মার্কস) হিসেবে
মাঠ সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়াম

ইস্টল্যান্ডস, ম্যানচেস্টার, ইংল্যান্ড

ধারণক্ষমতা ৪৭,৭২৬[১]
চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাত খালদুন আল মুবারাক
ম্যানেজার ইতালি রবের্তো মানচিনি
লীগ প্রিমিয়ার লীগ
২০১১–১২ প্রিমিয়ার লীগ, ১ম
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
হোম জার্সি
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
এওয়ে জার্সি
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
তৃতীয় জার্সি

ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব একটি ইংরেজ ফুটবল ক্লাব যাদের উৎপত্তি হয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে। ১৮৮০ সালে সেইন্ট মার্কস (ওয়েস্ট গর্টন) নামে ক্লাবের জন্ম হয়। পরবর্তীতে ১৮৮৭ সালে নাম পরিবর্তন করে রাখা হয় আর্ডউইক এ.এফ.সি. এবং সর্বশেষ ১৮৯৪ সালে বর্তমান নাম ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব নামটি রাখা হয়। ক্লাবটি লীগ চ্যাম্পিয়নশিপ জিতেছে ২ বার, এফএ কাপ জিতেছে ৪ বার, লীগ কাপ জিতেছে ২ বার এবং ইউরোপীয়ান কাপ উইনার্স কাপ জিতেছে একবার। ম্যানচেস্টার সিটির সফলতম সময় ছিল ১৯৬০ দশকের শেষে ও ১৯৭০ দশকের শুরুর দিকে। এসময় তারা জো মার্সার এর অধীনে কয়েকটি ট্রফি জিতেছে।

খেলার মানের পতনের কারনে ১৯৯০ দশকে দুইবারে তিনবছরের জন্য ক্লাবটিকে রেলিগেশনের খপ্পরে পড়তে হয়েছে। তবে এর পরে ক্লাবটি আর প্রিমিয়ার লীগ থেকে নেমে যায়নি। বর্তমানে ইংল্যান্ডের শীর্ষদলগুলির মধ্যে সিটি অন্যতম। তাদের সমর্থকের সংখ্যাও কম নয়। প্রায় ৪০,০০০ এর বেশি সমর্থক নিয়মিত খেলা দেখতে আসে।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. "Stadium History"ম্যানচেস্টার সিটি অফিসিয়াল ওয়েবসাইট। সংগৃহীত ১৬ সেপ্টেম্বর ২০০৬ 

বহিঃসংযোগ [সম্পাদনা]

সহপ্রকল্পে অনুসন্ধান উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: ম্যানচেস্টার সিটি