মৌসম নুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মৌসম নুর
সাংসদ
সংসদীয় এলাকা মালদহ উত্তর
ব্যক্তিগত বিবরণ
জন্ম অক্টোবর ১৫, ১৯৭৯ (1979-10-15) (বয়স ৩৩)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
জাতীয়তা ভারতীয়
রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস
দাম্পত্য সঙ্গী মির্জা কায়েস বেগ
বাসস্থান কোতয়ালি, ইংরেজবাজার
ধর্ম ইসলাম
4 October তে , 2010
উত্স: [[১]]

মৌসম নুর পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় সংসদে নির্বাচিত একজন সাংসদ।

তাঁর পিতা ও মাতার নাম যথাক্রমে সৈয়দ মহম্মদ নুর ও রুবি নুর। মৌসম নুর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক।[১] ২০০৯ সালে মায়ের মৃত্যুর পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। এই বছর সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন। উল্লেখ্য, রুবি নুর এই কেন্দ্র থেকে তিন বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।[২][৩][৪] এরপর সেই বছরই মালদহ উত্তর লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় সংসদে নির্বাচিত হন মৌসম।[৫]

২০০৯ সালের ১২ ডিসেম্বর তিনি মির্জা কায়েস বেগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পারিবারিক পরিচয়ে মৌসম নুর বিশিষ্ট কংগ্রেস নেতা আবু বরকত আতাউর গনি খান চৌধুরীর ভাগ্নী। তাঁর দুই মামা আবু নাসের খান চৌধুরী ও আবু হাসেম খান চৌধুরীও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত।[৬]

পাদটীকা [সম্পাদনা]