মোরাভা নদী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এই নিবন্ধটি the river in Czech republic সম্পর্কিত। river system in Serbia জন্য, দেখুন Great Morava।
| মোরাভা | |
|---|---|
The Morava meets the Danube in Bratislava-Devín |
|
| উৎস | Králický Sněžník |
| মোহনা | Danube |
| অববাহিকার দেশ | Czech Republic, Slovakia, Austria |
| দৈর্ঘ্য | 354 km |
| উত্সের উচ্চতা | 1,380 m |
| গড় নিষ্কাশন | 120.0 m³/s |
| অববাহিকা আয়তন | 26,658 km² |
মোরাভা (চেক বা স্লোভাক ভাষায়: Morava; জার্মান ভাষায়: March) মধ্য ইউরোপের একটি নদী। এটি চেক প্রজাতন্ত্রের মোরাভিয়া অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী; এই নদীর নাম থেকেই অঞ্চলটির নামকরণ করা হয়েছে। নদীটি মোরাভিয়ার উত্তর-পশ্চিম কোনায়, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডের সীমান্তে ক্রালিচ্কি স্নেজনিক পর্বতে উৎপন্ন হয়ে মোটামুটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। নদীর অংশবিশেষ চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার মধ্যকার সীমান্ত এবং অস্ট্রিয়া ও স্লোভাকিয়ার মধ্যকার সীমান্ত নির্ধারণ করেছে। প্রায় ৩৫৮ কিলোমিটার দীর্ঘ এই নদীটি ব্রাতিস্লাভার কাছে দানিউব নদীতে গিয়ে পতিত হয়েছে। নদীটির উপরে অবস্থিত প্রধান শহরের সংখ্যা খুবই কম; এদের মধ্যে মোরাভিয়ার ওলোমুক এবং স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা-ই প্রধান।